শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৪:০০ পিএম, ২০২২-০২-০৬
কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবা ও সাতটি টি বিদেশী মদ উদ্ধার করেছে র্যাব-১৫ এর একটি দল।
ইয়াবাগুলো মিয়ানমার হয়ে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছিল বলে জানিয়েছে র্যাব। অভিযানে ইয়াবা পাচার কাজে জড়িত থাকার দায়ে দুইজন ব্যক্তি ও একটি শিপিং বোট আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন মহেশখালী উপজেলার মোহাম্মদ হাসান (৪৫) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল মবিনের ছেলে মোঃ হাসান (৪৫)।
শনিবার র্যাব-১৫-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান বলেন , ১০ দিন আগে থেকে আমাদের কাছে তথ্য ছিল ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে দেশে ঢুকতে পারে।
এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয় এবং শনিবার সকাল থেকে শাহপরীর দ্বীপসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে এক লাখ পিস ইয়াবা ও সাত বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। অভিযানে দুই পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের আইনি কার্যক্রম শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছিল।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited