চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মোজাম্মেল হক চৌধুরীর নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন নাগরিক ছাত্র ঐক্য

খবর বিজ্ঞপ্তি    |    ০২:৩৭ পিএম, ২০২৬-০৪-০১

মোজাম্মেল হক চৌধুরীর নিরাপত্তা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন নাগরিক ছাত্র ঐক্য

যাত্রী আন্দোলনের প্রবক্তা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব ও বিশিষ্ট মানবাধিকার সংগঠক মোঃ মোজাম্মেল হক চৌধুরীর ওপর অব্যাহত হুমকি-ধামকি এবং তার জীবনের নিরাপত্তা সংকট নিয়ে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় সংসদ।

এক যৌথ বিবৃতিতে নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক মোহাম্মদ ফজলে রাব্বি ও সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন বলেন, দেশের সাধারণ যাত্রীদের অধিকার, নিরাপদ সড়ক এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার থাকা একজন সাহসী কণ্ঠস্বরকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে দমিয়ে রাখার অপচেষ্টা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য হুমকিস্বরূপ।

মোহাম্মদ ফজলে রাব্বি বলেন, “মোজাম্মেল হক চৌধুরী দীর্ঘ দুই দশক ধরে যাত্রী অধিকার প্রতিষ্ঠা, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবহন খাতে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ভূমিকা রেখে আসছেন। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়ক দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তার বিরুদ্ধে যেসব হুমকি দেওয়া হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। আমরা স্পষ্টভাবে বলতে চাই এ ধরনের হুমকি দিয়ে সত্যকে থামানো যাবে না। অবিলম্বে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে হবে।”

তানভীর ইসলাম স্বাধীন বলেন, “একজন মানবাধিকার কর্মী ও সামাজিক সংগঠকের ওপর এভাবে নজরদারি, অনুসরণ এবং ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু একজন ব্যক্তির নিরাপত্তা নয়, বরং নাগরিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই তার নিরাপত্তা নিশ্চিত করুন এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন।”

বিবৃতিতে আরও বলা হয়, মোজাম্মেল হক চৌধুরীর বাসা, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের আশেপাশে সন্দেহজনক লোকজনের অবস্থান এবং তার পরিবারের সদস্যদের সম্পর্কে খোঁজখবর নেওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এটি একটি পরিকল্পিত ভীতি সৃষ্টির প্রচেষ্টা, যা অবিলম্বে বন্ধ করতে হবে।

নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় সংসদ মনে করে, যারা জনগণের পক্ষে কথা বলে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অন্যথায় সমাজে ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠা মারাত্মকভাবে ব্যাহত হবে।

অতএব, আমরা জোর দাবি জানাচ্ছি, মোঃ মোজাম্মেল হক চৌধুরীর জীবনের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে, যাত্রী অধিকার আন্দোলনে বাধা সৃষ্টি বন্ধ করতে হবে, নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় সংসদ সবসময় অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং জনগণের ন্যায্য অধিকারের পক্ষে দৃঢ় অবস্থানে থাকবে।

যাত্রী অধিকার প্রতিষ্ঠা হোক, নিরাপদ সড়ক নিশ্চিত হোক। খবর বিজ্ঞপ্তি।। 

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর