চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ভরা মৌসুমেও সীতাকুন্ডের সন্ধীপ চ্যানেলে ইলিশের অকাল

সীতাকুণ্ড প্রতিনিধি :    |    ০৬:৫৯ পিএম, ২০২২-০৮-০৮

ভরা মৌসুমেও সীতাকুন্ডের সন্ধীপ চ্যানেলে ইলিশের অকাল

চট্রগ্রামেরসীতাকুন্ড-কুমিরা ফেরী ঘাটে ভিড়ছে দল বেধে কূলে ভীড়ছে সারি সারি ইলিশ ধরার নৌকা। ঘাটে নৌকা ভীড়তেই হুমরী খেয়ে পড়েন দীর্ঘক্ষণ ধরে অপেক্ষামান জেলে পরিবারের নারী পুরুষ ও উৎসুক ক্রেতারা। তবে কাঙ্খিত ইলিশ না পেয়ে ঘাটে ফিরে আসা নৌকা থেকে মলিন বদনে নেমে আসছেন জেলেরা। 

কোনো নৌকায় পাঁচ কেজি, আবার কোনো নৌকায় আট,দশ কেজির বেশি ইলিশ নেই। জেলেরা জানালেন,সাগরে ৬৫ দিন মাছ শিকার বন্ধ রাখার পর অনেক আশা নিয়ে তাঁরা গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়েছিলেন। কিন্তু কাঙ্খিত ইলিশের দেখা না পেয়ে খালি হাতে ফিরেছেন তাঁরা। এতে বোটের জ্বালানি খরচ ও দৈনিক মজুরির বিনিময়ে নেওয়া জেলেদের পারিশ্রমিকের টাকা উপার্জন করা সম্ভব হচ্ছে
না তাঁদের। ফলে ভরা মৌসুমেও লোকসান গুনতে হচ্ছে তাঁদের। অন্যদিকে মৎস্য অধিদপ্তর বলছে, এবার বর্ষা মৌসুমে বৃষ্টি কম হওয়ায় উজান থেকে সন্দ্বীপ চ্যানেলে মিঠাপানির স্রোত আসেনি।  ফলে এ চ্যানেলে আশানুরূপ ইলিশ পাওয়া যাচ্ছে না। তবে বৃষ্টি হলেই ঝাঁকে ঝাঁকে ইলিশের দেখা মিলবে। উপজেলা মৎস্য কর্মকর্তার কামাল উদ্দিন চৌধুরী আমাদের সময় কে জানায়,গত বছর ৬৫ দিন বন্ধের পর প্রথম ১২ দিনে ২০০ টনের বেশি ইলিশ ধরা পড়েছিল। কিন্তু এ বছর ৯০ টন ইলিশ ধরা পড়েছে। আজ সোমবার দুপুর ২ টায় কুমিরা ঘাটে গিয়ে দেখা যায়,সন্দ্বীপ চ্যানেল থেকে ঘাটে ফিরেছে সারি সারি নৌকা। কোনো নৌকায় পাঁচজন,আবার কোনো নৌকায় এর বেশি শ্রমিক। কিন্তু মাছের সংখ্যা পাঁচ থেকে আট কেজির বেশী নয়। ইলিশ কম পাওয়ায় পাইকারেরও দেখা নেই।

স্থানীয় সূত্রে জানা যায়,সীতাকু- উপজেলায় মোট ৩৮টি জেলে পল্লী আছে। এসব পল্লীতে বসবাসকারী অর্ধ লক্ষাধিক জেলের জীবিকা চলে সাগরে মাছ শিকার করে। সারাবছর বিভিন্ন প্রকার মাছ শিকার করলেও তাদের মূল লক্ষ্য থাকে বর্ষায় আষার,শ্রাবন,ভাদ্র আশ্বিন মাসে মৌসুমী ইলিশ শিকার। মূলত বর্ষায় এই ইলিশ শিকার ও বিক্রির টাকাতেই পুরো বছর সংসার চলে তাঁদের। বলাবাহুল্য প্রতিবছর বর্ষার মৌসুমে সীতাকু--সন্দ্বীপ চ্যানেলে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে। যা বিক্রি করে দুঃখ দূর করেন জেলেরা। জেলেদের এই ইলিশের মৌসুম ছিলো মূলত জুন-জুলাই-আগষ্ট। প্রাচীনকাল থেকে এই তিন মাসে প্রচুর ইলিশ শিকার করতেন জেলেরা। কিন্তু বিগত কয়েক বছর ধরে সরকার মে মাস থেকে জুলাই মাসের মোট ৬৫ দিন পর্যন্ত সাগরে মাছ শিকার সম্পূর্ণরুপে নিষিদ্ধ করেন। সীতাকুন্ডে কুমিরা
এলাকার জেলে হরিলাল জলদাশ জানান, সরকারি নির্দেশনা মেনে আমরা ২৩ জুলাই রাত ১২টার পর থেকে সাগরে গিয়ে মাছ শিকারের আশায়। কিন্তু গভীর সাগরে গিয়ে জাল ফেলে চরম হতাশ হতে হয়েছে আমাদের। স্বাভাবিকভাবে আমরা একটি নৌকাতে ৫-৭ জন কিংবা বড় নৌকায় আরো বেশি জেলে একসাথে মাছ শিকারে যাই। এসব নৌকায় প্রতিবার জাল তুললে ৫০ হাজার থেকে কয়েক লাখ টাকারও ইলিশ পেতাম আগে। কিন্তু এবার এত দূরে গিয়ে ২-৪ হাজার টাকার মাছ নিয়ে ফিরতে হচ্ছে। তাও আবার বেশিরভাগ ছোট সাইজের মাছ। বড় সাইজের মাছ নেই বললেই চলে। এবারের মতো এতটা খারাপ চিত্র এই চ্যানেলে সচরাচর আর কখনো দেখা যায়নি। সাগর থেকে খালি হাতে ফিরে আসা বিপ্লব জলদাস জানান,সরকারি নিষেধাজ্ঞায় টানা ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ রেখেছিলেন তাঁরা। তবে নিষেধাজ্ঞা শেষে ইলিশের আশায় সাগরে গেলেও ফিরেছেন খালি হাতে। গত ১২ দিনে পাঁচ হাজার টাকার ইলিশ পেয়েছেন।
কিন্তু তাঁর বোর্ড ও শ্রমিকের মজুরি বাবদ খরচ হয়েছে ১২ হাজার টাকা। ভরা মৌসুমে ইলিশের খরা দেখে তাঁদের মন ভালো নেই। বাঁশবাড়িয়া বোয়ালিয়াকূল গ্রামের জেলে নন্দলাল জলদাশ বলেন, আমরা তো শুধু একটি মৌসুমের দিকেই চেয়ে থাকি। আগে জুন-আগষ্ট পর্যন্ত মাছ শিকার করতাম। এখন সরকারের নির্দেশ মেনে জুলাইয়ের শেষ থেকে শুরু করেছি। গত প্রায় দুই সপ্তাহেও আমরা কাংখিত ইলিশ পাচ্ছি না। তাহলে ৬৫দিন মাছ শিকার বন্ধ করে কি লাভ হলো বুঝতে পারছি না। সরেজমিনে বাড়বকু-, বাঁশবাড়িয়া
বোয়ালিয়াকূল,কুমিরা-সন্দ্বীপ ঘাট, ভাটিয়ারী ও সলিমপুর সাগর উপকূলীয় জেলে পাড়া ঘুরে জেলে পরিবারগুলোর মধ্যে চরম হতাশা দেখা গেছে। তবে অনেক জেলে এখনো বৃষ্টির দিকে তাকিয়ে আছে। তাদের আশা এখনো ভারি বৃষ্টি হতেও পারে। আর কেবল তা হলেই ভাগ্যের চাকা ঘুরতে পারে তাঁদের। উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী আমাদের সময় কে আরো বলেন,এবার বর্ষা কম হওয়ায় উজান থেকে পর্যাপ্ত মিঠা পানির স্রোত সন্দ্বীপ চ্যানেলে আসছে না। ফলে গভীর সাগর থেকেও চ্যানেলগুলোর দিকে
ইলিশ কম আসছে। তাই ইলিশ ধরা কম পড়ছে। কিন্তু যারা গভীর সমুদ্রে জাল ফেলছে তাদের জালে প্রচুর ইলিশ
ধরা পড়ছে বলে দাবী করেন তিনি।

এদিকে বাড়বকুন্ডের মাছ ব্যবসায়ী দাদনদাতা কাসেম জানায়,ইলিশ মাছ পেতে জেলেদের কে টাকা দিয়েছি আগ্রিম,কিন্তু জেলেরা ভরা মৌসুমেও ইলিশ না পাওয়ায় আমরা হতাশা ভূগছি।টাকা কিভাবে তোলবো,জেলেরা কিভাবে চলবে তানিয়ে আমরা চিন্তিত।তবে আশা ছাড়েননি,ভারী বৃষ্টি হলে হয়তো ইলিশ ধরা পড়বে জেলেদের জালে।
 

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর