চট্টগ্রাম   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ ফুলেল শুভেচ্ছা, ব্যান্ড পার্টি, মিষ্টি বিতরণ ও স্লোগানে মুখর রাঙামাটি

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৬:৫৬ পিএম, ২০২৬-০৮-২৭

লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ ফুলেল শুভেচ্ছা, ব্যান্ড পার্টি, মিষ্টি বিতরণ ও স্লোগানে মুখর রাঙামাটি

লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ ফুলেল শুভেচ্ছা, ব্যান্ড পার্টি, মিষ্টি বিতরণ ও স্লোগানে মুখর রাঙামাটি
আলমগীর মানিক,রাঙামাটি

তৃণমূলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি, ফুলেল শুভেচ্ছা, ব্যান্ড পার্টি, মিষ্টি বিতরণ ও নানা স্লোগানে উৎসবমুখর পরিবেশে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদকে বরণ করে নিয়েছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাঙামাটি শহরে জড়ো হন। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো শহরজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

গত ২০ আগস্ট বিকেলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ও ১৪ সদস্যের নাম ঘোষণা করা হয়। ওই প্রজ্ঞাপনের পর নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করে।

নতুন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। পরিষদে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক হোসেন সাব্বির, কেন্দ্রীয় যুবদল নেতা শাশ্বত চাকমা রিংকুসহ বিভিন্ন উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সকাল থেকেই রাঙামাটির প্রবেশমুখ রাউজান-বেতবুনিয়া এলাকা থেকে বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা নতুন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ করে নিতে অবস্থান নেন। পরে গাড়িবহরসহ তাদের রাঙামাটি শহরে নিয়ে আসা হয়। এ সময় ফুল ছিটিয়ে, পুষ্পমাল্য পরিয়ে, ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্র বাজিয়ে এবং মিষ্টি বিতরণ করে নবগঠিত পরিষদকে স্বাগত জানান নেতাকর্মীরা।

বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ‘দীপু ভাই এগিয়ে চলুন’, ‘বিএনপি এগিয়ে চলুক’সহ বিভিন্ন স্লোগানে রাঙামাটির রাজপথ মুখর হয়ে ওঠে। নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসায় নতুন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ অনুষ্ঠানটি পরিণত হয় বড় ধরনের রাজনৈতিক জমায়েতে।

নবগঠিত পরিষদে প্রথমবারের মতো খেয়াং সম্প্রদায় থেকেও একজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী সদস্যদের মধ্যে রয়েছেন; রাঙামাটি সদরের শাশ্বত চাকমা রিংকু, বাঘাইছড়ির বিল্টু চাকমা, বরকলের শুভমল চাকমা, জুরাছড়ির অনিল বরণ চাকমা, কাপ্তাইয়ের উথাইমং মার্মা, কাউখালীর বেতবুনিয়ার পাইসিংমং মার্মা, রাজস্থলীর ঘিলাছড়ির মিস প্রেমা তালুকদার, রাজস্থলীর বড়খ্যাচড়ির টিমোতি খিয়াং, রাঙামাটি সদরের গর্জনতলীর সুপর্ণ দে বর্মণ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, লংগদুর তপজ্যোতি সেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক হোসেন সাব্বির, তবলছড়ি মাস্টার কলোনির মিস নন্দিতা দাশ এবং কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী মিস চন্দ্রা চাকমা।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু নেতাকর্মীদের ভালোবাসা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে নতুন পরিষদের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে পরিষদের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করা হবে। পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন, জনকল্যাণ ও এলাকার প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হবে।

এদিকে দুপুরের পর নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যরা রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে তাদের ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নতুন পরিষদের দায়িত্ব গ্রহণকে ঘিরে রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এবং উচ্ছ্বাসকে কেন্দ্র করে দিনভর শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিকেলে নবনিযুক্ত পরিষদের সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের কথা রয়েছে।

রিটেলেড নিউজ

খাগড়াছড়িতে তিন মাস ধরে বন্ধ ভূমি নামজারি, ভোগান্তি

খাগড়াছড়িতে তিন মাস ধরে বন্ধ ভূমি নামজারি, ভোগান্তি

খাগড়াছড়ি প্রতিনিধি : : জমি কিনেছেন, দামও পরিশোধ করেছেন। উপজেলা ভূমি অফিসে শুনানি ও যাচাই-বাছাইও শেষ হয়েছে। এরপরও নামজারি ...বিস্তারিত


‘ডুবন্ত কনটেইনারে’ আসছে ইয়াবা, একসঙ্গে আনা হয় ৩০ লাখ

‘ডুবন্ত কনটেইনারে’ আসছে ইয়াবা, একসঙ্গে আনা হয় ৩০ লাখ

কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের উখিয়ায় ইয়াবা পাচারে অভিনব কৌশল নিয়েছে চোরাকারবারিরা। নাফ নদী পেরিয়ে বাংলাদেশের অভ্à¦...বিস্তারিত


 ৪৪ বছরেও চালু হয়নি আদালত, আলীকদমে বিচারিক সেবা ফেরাতে প্রতিমন্ত্রীর উদ্যোগ

 ৪৪ বছরেও চালু হয়নি আদালত, আলীকদমে বিচারিক সেবা ফেরাতে প্রতিমন্ত্রীর উদ্যোগ

আমাদের ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দীর্ঘ চার দশকের বিচারিক স্থবিরতা ও পাহাড়ি জনপদের মানুষের দীর্ঘদিনের ভো...বিস্তারিত


চট্টগ্রামের হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার

চট্টগ্রামের হত্যা মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি: : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কামরুল হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. কামালকে ...বিস্তারিত


'লুটকৃত' লাইসেন্স এখনও বহাল: সাবেক প্রশাসক করল অবৈধ, বর্তমান প্রশাসক করল নবায়ন!

'লুটকৃত' লাইসেন্স এখনও বহাল: সাবেক প্রশাসক করল অবৈধ, বর্তমান প্রশাসক করল নবায়ন!

কক্সবাজার প্রতিনিধি: : বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে বেড়াতে আসা পর্যটক ও স্থানীয় অধিবাসীদের নিত্যদিনের à...বিস্তারিত


কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন 

কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন 

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর