শিরোনাম
ঢাকা অফিস : | ০২:৪৮ পিএম, ২০২৬-১১-২৬
সব প্রতিবেশী দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ এবং ভারতের এই পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও পড়ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান।
বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমি সেটা, আমি এটা বলবো না। আবার ভারতের তো একটা হরিবল ফরেন পলিসি আছেই।
মিজারেবল ফরেন পলিসির কারণেই তো আপনি দেখবেন ভারতের সঙ্গে তার সব প্রতিবেশী দেশের সম্পর্কই খারাপ। শ্রীলঙ্কার সম্পর্ক খারাপ, মালদ্বীপের সম্পর্ক খারাপ, নেপালের সম্পর্ক খারাপ, পাকিস্তানের সম্পর্ক খারাপ।
সো দিস ইউনিক মিজারেবল ফরেন পলিসি যেটা ভারতের, সেটার ইফেক্ট এখন বাংলাদেশের সঙ্গেও হচ্ছে। আদারওয়াইজ ইউ নো ভারতের পাশে আমরা আর ওখানে বসে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করা, ওখানকার মিডিয়া সেটাকে সাপোর্ট করা। তো এটা ভারতের মিজারেবল ফরেন পলিসি ছাড়া আমি আর কিছু বলবো না।
আবদুল্লাহ মজুমদার : : একটি লিফট, একটি শিশু, একটি পোষা কুকুর—মুহূর্তেই নেমে আসে আতঙ্ক। কুকুরের কামড়ে শিশুটি কাতরাচ্ছে। ...বিস্তারিত
ঢাকা অফিস : : ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে à...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : শিক্ষাবর্ষের শেষদিকে বার্ষিক পরীক্ষার আগে শিশুদের মধ্যে শুরু হয় ক্লাসপার্টির আনন্দ-উত্তেজনা। সà¦...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬ এ ইসলামী ব্যাংক বা...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে মাসব্যাপী ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited