শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৪:১৪ পিএম, ২০২৬-১১-১৪
চট্টগ্রামের ফটিকছড়িতে এক প্রবাসীর বসতঘরের দরজার তালা ও আলমারির লক ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও স্মার্টফোন চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নাজিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাবুনগর বোর্ড স্কুল এলাকার মরহুম মোবারক আলী সাহেবের বাড়িতে প্রবাসী আমিনুল ইসলামের বসতঘরে এ চুরির ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী তিন সন্তানকে নিয়ে ওই বাড়িতে বসবাস করেন। শুক্রবার বিকেলে বাবার অসুস্থতার খবর পেয়ে সন্তানদের নিয়ে রোসাংগিরী এলাকায় তাঁর পৈতৃক বাড়িতে যান তিনি। এ সময় বসতঘরের মূল দরজায় তালা লাগিয়ে যান।
পরদিন সকালে বাড়িতে ফিরে ঘরের দরজার তালা ও শয়নকক্ষের স্টিলের আলমারির লক ভাঙা দেখতে পান। পরে আলমারি খুলে ১ ভরি ২২ ক্যারেট ওজনের স্বর্ণালংকার, তিনটি স্মার্টফোন, নগদ ২৫ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ফটিকছড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খাল (ওসি) জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় ধরে শিক্ষকতা জীবনের ইতি টানলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট কলে...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার অন্যতম বানিজ্যিক কেন্দ্র নোয়াপাড়া পথেরহাটে প্রকাà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : এম এ হাসান, টেকনাফ কক্সবাজারের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩...বিস্তারিত
আমাদের ডেস্ক : : এম এ হাসান, টেকনাফ কক্সবাজারের টেকনাফে ২বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চন্দনাইশে পৈতৃক সম্পত্তিতে আইনগত উত্তরাধিকার থাকা সত্ত্বেও মৃত পুত্রের দুই সন্তানকে তাঁদের প্রà¦...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বারেক আলী (৩২) চিকিৎসাধীন অবস...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited