শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১২:০৯ পিএম, ২০২৬-১১-০৮
চট্টগ্রামের মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে চোরাচালানের কাজে ব্যবহারিত ১টি খোলা ট্রাকে মোট ৩শ বস্তা ইউরিয়া সার উদ্ধারপূর্বক ০১ জন আসামি গ্রেফতার। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ইছাখালী ইউনিয়নের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের সাগর পাড়ে চেকপোস্ট পরিচালনা করে অবৈধভাবে সরকারী শুল্ক, সরকারী নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ ভঙ্গ করাসহ অন্যান্য বৈধ কর ফাঁকি দিয়ে ইউরিয়া সার চোরাচালানের মাধ্যমে মিয়ানমারে চালানকালে ১জন আসামি গ্রেফতার করা হয়। অভিযানে ৩শ বস্তা সার বহনকারী ০১টি খোলা ট্রাক, যাহার রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ট-১৫-৮৫০১ জব্দ করা হয়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম 'দৈনিক আমাদের চট্টগ্রাম'কে মিয়ানমারে সার চোরাচালানের অভিযানের বিষয়ে সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, ইউরিয়া সার চোরাচালানে গ্রেফতারকৃত আসামি হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার হোগলবাড়ীয়া গ্রামের অসির উদ্দিন বাড়ীর মোঃ কালু প্রামাণিকের ছেলে মেহেদি হাসান রুমন (২৫)। এঘটনায় গ্রেফতারকৃত আসামি ও অজ্ঞাতনামা আরো ১৪/১৫ জনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে শনিবার ১ জন আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত ইউরিয়া সারের বাজারমূল্য মূল্য-২৭,০০,০০০/-(সাতাশ লক্ষ) টাকা।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি কলেজ মাঠে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উà¦...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : একদিকে শিল্পকারখানার রাসায়নিক বর্জ্য, অন্যদিকে হাটবাজার ও পৌর এলাকার ময়লা-আবর্জনা। এর সঙ্গে যুক্...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালী ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ ১৫ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দা...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে থানার ৮০০ মিটার দূরে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটি প্রতিনিধিঃ "করবো সমবায় গড়বো দেশে, সবার আগে বাংলাদেশ।" এই প্রতিপাদ্যে ৫৫তম জাতীয় সমবাà§...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited