শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৫:২৬ পিএম, ২০২৫-১০-০৭
চট্টগ্রামের বোয়ালখালীতে পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন পরিষদে (ইউপি) ২২ বছর সময় ধরে নির্বাচন হচ্ছে না। সীমানা জটিলতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে নির্বাচিত প্রতিনিধি না থাকায় উন্নয়ন ও সরকারি সেবা থেকে বঞ্চিত তারা। দ্রুততম সময়ে এই সমস্যার সমাধান করে নির্বাচনের দাবি জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালে সর্বশেষ নির্বাচন হয়েছিল এই ইউনিয়নে। ২০১২ সালে বোয়ালখালী পৌরসভা গঠনের সময় পশ্চিম গোমদণ্ডীর ৯টি ওয়ার্ডের মধ্যে ছয়টি পৌরসভার আওতায় চলে যায়। বাকি থাকে মাত্র তিনটি ওয়ার্ড। এরপর থেকেই থমকে যায় এখানকার নির্বাচন ও উন্নয়ন। এই তিন ওয়ার্ড নিয়ে গঠিত হয় পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন পরিষদ চরখিজিরপুর ইউনিয়ন প্রস্তাবিত ৩জন সাধারন সদস্য ও ১ জন সংরক্ষিত মহিলা সদস্যের সমন্বয়ে আমিনুল হককে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলে, আমিনুল হককের মৃত্যু হলে আবু তাহের ভারপ্রাপ্ত দায়িত্ব পান, এরপর তিনিও মৃত্যু বরণ করলে দায়িত্ব পান হোসনেরা বেগম।তার সঙ্গে আছেন মাত্র একজন মো. বশির আহমদ মেম্বার। বাকি দুইজন মারা গেছেন। ফলে তিনটি ওয়ার্ড নিয়ে চলছে একটি ‘অসম্পূর্ণ ইউনিয়ন’।
বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসনেরা বেগম বলেন, ২০১৯ সাল থেকে আমি দায়িত্ব পেয়েছি। আমাদের এলাকাটি পূঙ্গর্না ইউনিয়ন পরিষদ হলে এলাকাটি আরো উন্নয়ন হবে জনগণও সুযোগ সুবিধা এর চেয়ে আরো বেশি হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী বলেন, সীমানা জটিলতার কারণে এতদিন নির্বাচন হয়নি। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কাজ চলতেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বলেন,পশ্চিম গোমদণ্ডীকে পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদের আবেদন প্রেরনের জন্য প্রচলিত বিধিবিধান সে বিধিবিধান অনুয়ায়ী যে যে ক্যাটেরিয়া আছে সে ক্যাটারিয়া ফিলাপ হচ্ছে কিনা সে বিষয়ে আমরা কাজ করছি। আমরা শীঘ্র পূর্নাঙ্গ ইউনিয়ন পরিষদ গঠনের যুক্তিগতা সম্পর্কিত প্রতিবেদন প্রেরন করব।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited