চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বান্দরবনে সেনা অভিযানে অস্ত্রসহ জেএসএসের ৯ সদস্য আটক

স্টাফ রিপোর্টার :    |    ০৪:২৯ পিএম, ২০২৫-০৬-২০

বান্দরবনে সেনা অভিযানে অস্ত্রসহ জেএসএসের ৯ সদস্য আটক

এস.এফ.এম মোস্তাঈন বিল্লাহ

বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের পূর্ণবাসন চাকমা পাড়া ও ইমানুয়েল ত্রিপুরা পাড়ায় আলীকদম সেনা জোন কর্তৃক পরিচালিত এক সাঁড়াশি অভিযানে আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস (মূল) এর ৯ জন সক্রিয় সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) ভোর ৫টা ৩০ মিনিটে বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের নির্দেশে আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ, পিএসসি-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আটককৃতরা হলেন—আনন্দ মোহন চাকমা (৭২), শান্তিরাম চাকমা (৩৩), চাতুই চাকমা (৩৫), শান্তি রঞ্জন চাকমা (৩৫), কল্পরঞ্জন চাকমা (৪৫), জ্যোতি বিকাশ চাকমা (২৮), পাখিরাম ত্রিপুরা (৩১), ছতিয় ত্রিপুরা (৬০) এবং জুয়েল ত্রিপুরা (২৬)।

সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে জেএসএস (মূল) এর হয়ে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪টি গাদা বন্দুক, ২০ ব্যারেল, ৩টি ছুরি, ১০টি ইউনিফর্মের নিচের অংশ, ২০ জোড়া বুট, ১০টি ট্যাব, ২০টি মোবাইল ফোন এবং ইলেকট্রিক তার।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আলীকদম সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, "পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।"

জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ পাহাড়ের সাধারণ জনগণকে সন্ত্রাসীদের কোনো প্রকার চাঁদা না দিতে অনুরোধ জানিয়ে বলেন, "যেকোনো ধরনের হুমকি বা চাঁদাবাজির খবর পেলে সঙ্গে সঙ্গে সেনা জোনকে জানাতে হবে।" তিনি আরও বলেন, “আলীকদম ও লামা এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ বরদাস্ত করা হবে না।”

এ অভিযানকে ঘিরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

রিটেলেড নিউজ

সিআইডির ওসি পরিচয়ে সরকারি কর্মকর্তাদের ফোন, তদন্তের নামে চাঁদাদাবির অভিযোগ

সিআইডির ওসি পরিচয়ে সরকারি কর্মকর্তাদের ফোন, তদন্তের নামে চাঁদাদাবির অভিযোগ

স্টাফ রিপোর্টার : : সিআইডির ওসি পরিচয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ফোন করে তদন্তের নামে অর্থ আদায়ের অভিযোগ উ...বিস্তারিত


ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি সিআইপি মুজিবের বাসভবনে গুলিবর্ষণ

ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি সিআইপি মুজিবের বাসভবনে গুলিবর্ষণ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চন্দনপুরা ভুইয়া গলিতে ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ...বিস্তারিত


সাবেক কাউন্সিলর সুমন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

সাবেক কাউন্সিলর সুমন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

আমাদের ডেস্ক : : সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযো...বিস্তারিত


 কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, আটক ১

 কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, আটক ১

কুতুবদিয়া প্রতিনিধি :: : কক্সবাজারের কুতুবদিয়ায় পারিবারিক বিরোধের জেরে ঘরে ঢুকে তপসি দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্য...বিস্তারিত


রাঙামাটিতে সোনালী ব্যাংক কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইল ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা

রাঙামাটিতে সোনালী ব্যাংক কর্মকর্তা ও স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইল ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে এক নারীকে ধর্ষণ করে সেই ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ধারণ, পরবর্তীতে সেগুলো দেখিয়ে দীর্ঘদ...বিস্তারিত


ফেনী সীমান্তে বিজিবি'র বিশেষ অভিযানে গাঁজা ও ভারতীয় মালামাল জব্দ

ফেনী সীমান্তে বিজিবি'র বিশেষ অভিযানে গাঁজা ও ভারতীয় মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার : : ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে ২৫ লক্ষ টাকার ৮২ কেজি গাঁজা সহ ভারতীয় পন্য জব্দ করেছে বর্ডার গা...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর