শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০২:২৯ পিএম, ২০২২-০৪-২১
ফের জুটি বাঁধতে চলেছেন কলকাতার হার্টথ্রুব অভিনেত্রী মিমি চক্রবর্তী ও সুপারস্টার দেব। ভারতের মধ্যপ্রদেশের এক প্রযোজনা সংস্থার ছবিতে দেখা যেতে পারে এ জুটিকে। প্রযোজনা সংস্থাটির প্রথম বাংলা ছবি এটি।
হৃষিকিংয়ের পরিচালনায় তৈরি হবে এ ছবি। ছবির নাম ‘প্রেমের কথা’। ছবিটিতে দেব ও মিমির অভিনয়ের বিষয়টি এখনও পুরোপুরি পাকা হয়নি। তবে প্রযোজনা সংস্থার কথা অনুযায়ী, এ ছবিতে নায়কের চরিত্রে থাকবেন দেব। খবর জিনিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, ছবির শুটিং হবে মধ্যপ্রদেশে। এ প্রথম কোনো বাংলা ছবির পুরো শুটিং হবে মধ্যপ্রদেশে। ইতোমধ্যে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে দেবের সঙ্গে। আগামী মাসেই ছবি নিয়ে কলকাতায় মুখোমুখি দেব-মিমির সঙ্গে আলোচনায় বসবে প্রযোজনা সংস্থা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কলকাতার সুপারস্টার হিরো বলতে দেবকে নাকি চেনে এ প্রযোজনা সংস্থা। তাই রোমান্টিক ছবির হিরো হিসেবে তাকেই বেছে নেওয়া হয়েছে। দেব-মিমি ছাড়াও আরও এক জুটিকে দেখা যাবে ছবিতে। একটি চরিত্রে থাকছেন ওম সাহানি, তবে তার বিপরীতে মধ্যপ্রদেশের কোনো বাঙালি অভিনেতার খোঁজে রয়েছে প্রযোজনা সংস্থা।
প্রেম আর মানসিক টানাপড়েনের গল্প উঠে আসবে ছবিতে। দুই কলেজ পড়ুয়া-প্রেম আর কাব্য। একে অপরের প্রেমে পাগল কিন্তু ঘটনাচক্রে কাব্যের বিয়ে ঠিক হয় আইপিএস অফিসারের সঙ্গে। এর পর কি ঘটে তা নিয়েই এগিয়েছে চিত্রনাট্য।
প্রসঙ্গত দেব প্রযোজিত ও অভিনীত হইচই আনলিমিটেডে অভিনয় করার কথা ছিল মিমির। কিন্তু রাতারাতি সেই ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তাদের সম্পর্ক নিয়ে শোনা গিয়েছিল নানা জল্পনা। কিন্তু কোনো দিনই একে অপরের বিরুদ্ধে কোনো কথা বলেননি তারা। এবার শোনা যাচ্ছে ফের বড়পর্দায় ফিরছে এ জুটি।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited