শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ১২:৫২ পিএম, ২০২২-০১-০৫
বন্দরনগরী চট্টগ্রামে গৃহকর (হোল্ডিং ট্যাক্স) বাড়ানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এজন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়ে আবেদনও করেছে চসিক। তবে গৃহকর বাড়ানো হলে আন্দোলনের হুমকি দিয়েছে বিভিন্ন সংগঠন।
জানা গেছে, সিটি করপোরেশনসমূহ ১৯৮৬ এর ২১ নম্বর কর বিধিমতে প্রতি পাঁচ বছর পর কায়িক অনুসন্ধানের মাধ্যমে গৃহকর পুনর্মূল্যায়ন করতে পারে। সবশেষ বন্দরনগরীতে ২০১০-১১ অর্থবছরে এই কর পুনর্মূল্যায়ন করা হয়েছিল। এরপর ২০১৭ সালের ৩১ আগস্ট নগরের ৪১ ওয়ার্ডে গৃহকর পুনর্মূল্যায়ন করে জনসম্মুখে প্রকাশ করা হয়। তারপর থেকে আন্দোলনে নামে ভবন মালিক ও বিভিন্ন সংগঠন।
আন্দোলনের মুখে ওই বছরের ১০ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় গৃহকর পুনর্মূল্যায়ন স্থগিত করে চসিককে চিঠি দেয়। গত ২ জানুয়ারি চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবকে সেই স্থগিত আদেশ প্রত্যাহারের চিঠি দিলে গৃহকর বাড়ানোর বিষয়টি আবার সামনে আসে।
এ বিষয়ে জানতে চাইলে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম বলেন, ২০১০-২০১১ অর্থবছরের পর এই কর আর বাড়ানো হয়নি। এর মধ্যে চসিকের বিভিন্ন খাতে ব্যয় বেড়েছে। সার্বিক বিষয় বিবেচনা করে গৃহকর পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য মন্ত্রণালয়ে স্থগিত আদেশ প্রত্যাহারের আবেদন করা হয়েছে। অনুমতি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নতুন করে আবার গৃহকর বাড়ানো হলে আন্দোলনের হুমকি দিয়েছে 'করদাতা সুরক্ষা পরিষদ' নামে একটি সংগঠন। ২০১৭ সালেও গৃহকর বাড়ানোর উদ্যোগের বিরোধিতা করে আন্দোলন করেছিল সংগঠনটি।
জানতে চাইলে সংগঠনটির সমন্বয়ক হাসান মারুফ রুমী বলেন, ১৯৮৬ সালে স্বৈরশাসক এরশাদের করা একটি আইনের মাধ্যমে গৃহকর বাড়াতে চায় চসিক। বিএনপির সমর্থনে নির্বাচিত মেয়র এম মনজুর আলম বাদে চসিকের অতীতের কোনো মেয়র এই আইনের বাস্তবায়ন করেনি। ২০১০-২০১১ অর্থবছরে তিনিও মোটামুটি সহনীয় পর্যায়ে বাড়ানোয় জনগণ আন্দোলন করেননি। আবার যদি এই আইনের দোহাই দিয়ে গৃহকর বাড়ানোর চেষ্টা করা হয়, তবে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited