শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:১৬ পিএম, ২০২৬-১০-১২
দুবাই থেকে পাঠানো আমদানি নিষিদ্ধ প্রায় ১ টন রং ফর্সাকারী ক্রিম এবং ই সিগারেটের লিকুইডের চালান জব্দ করেছে কাস্টম হাউস চট্টগ্রাম।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট সংলগ্ন ডাকঘর থেকে চালানটি আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন।
সূত্র জানায়, চালানটি দুবাই থেকে বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আনা হয়।
পরবর্তীতে রেলপথে চট্টগ্রামে আনার পর ডাক বিভাগের গাড়িযোগে চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর ফটক সংলগ্ন ডাকঘরে নেওয়া হয়। কিন্তু গোপন সংবাদ থাকায় সেখানে নেওয়ার পর অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়।
পরে কার্টনগুলো খুলে তাতে ২৯ কার্টনের প্রতিটিতে ৬৭৯ পিস হিসেবে মোট ১৯ হাজার ৬৯১ পিস আমদানি নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম পাওয়া যায়। অপর দুটি কার্টনের প্রতিটিতে ৬৭০ পিস হিসেবে মোট ১ হাজার ৩৪০ পিস ভ্যাপ লিকুইড পাওয়া যায়।
এ চালানটির বাজারমূল্য কোটি টাকার বেশি।
শরীফ মোহাম্মদ আল আমিন জানান, সমুদ্রবন্দরে মিথ্যা ঘোষণা, পাচার ও রাজস্বফাঁকি রোধে কড়াকড়ি থাকায় একটি চক্র ডাকঘরকে বেছে নিয়েছে। এর আগেও ডাকঘরে আমদানি নিষিদ্ধ পণ্যের চালান আটক করেছিল কাস্টম হাউস। এবারের চালানটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আধ্যাত্মিক জগতের মহান দিশারী, বড়পীর গাউসুল আজম হযরত মহিউদ্দীন আবদà§...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১০ কোটি ৩০ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে রমা বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে কর্মà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম বলেছেন,কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ও মধ্যস্বত্বভোগীদের প্রভà¦...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্ণফুলী আবাসিক হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তিপ্রস্তà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited