চট্টগ্রাম   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

কপ৩১ থেকে খালি হাতে কৃষকঃকর্নফূলী নদীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি

আমাদের ডেস্ক :    |    ০৫:১৯ পিএম, ২০২৬-১১-১৫

কপ৩১ থেকে খালি হাতে কৃষকঃকর্নফূলী নদীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো ঘোষনা আসেনি—এই অভিযোগ তুলে আজ চট্টগ্রামের কর্নফুলী নদীর ফিরিঙ্গী বাজার অভয় মিত্র ঘাটে নৌকা বাইচ, র‌্যালী ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কপ৩১ চলাকালে ‘আইল থেকে আন্টালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম আয়োজন করা হয়। বেসরকারী উন্নয়ন সংগঠন আইএসডিই বাংলাদেশ. খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, প্রান এর যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করে।

নৌকা বাইচ পুর্ব সমাবেশে বক্তারা বলেন, ৯ নভেম্বর কপ৩১-এর প্রথম দিনটি নির্ধারিত ছিল ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে। কিন্তু সেই দিনের আলোচনা থেকে কৃষকের জন্য কোনো সুনির্দিষ্ট অর্থায়ন অঙ্গীকার, সময়সীমা বা বাধ্যতামূলক সিদ্ধান্ত আসেনি। অথচ এফএও-ইউএনডিপির হিসাবে বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার, অথচ খাতটি পায় অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ; জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থে কৃষির ভাগ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমেছে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীর দাবি তোলেন, ২০ নভেম্বরের কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিনগুণের সুস্পষ্ট অঙ্ক রাখতে হবে এবং চাহিদার অনুপাতে তার নির্ধারিত অংশ কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য বরাদ্দ করতে হবে, যা ক্ষুদ্র কৃষকের কাছে পৌঁছাবে অনুদান হিসেবে, ঋণ হিসেবে নয়। দ্বিতীয়ত, কৃষি ও খাদ্যনিরাপত্তা বিষয়ক শার্ম আল-শেখ যৌথ কার্যক্রমের পরবর্তী ধাপে কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে আনুষ্ঠানিক অগ্রাধিকার করতে হবে এবং ন্যায্য রূপান্তর কর্মসূচিতে কৃষক ও কৃষিশ্রমিকের অধিকার স্পষ্টভাবে স্বীকৃতি দিতে হবে। তৃতীয়ত, সৌর সেচ, সৌরচালিত হিমাগার ও কমিউনিটি মিনি-গ্রিডের মতো বিকেন্দ্রীকৃত নবায়নযোগ্য জ্বালানির মালিকানা থাকতে হবে কৃষক সংগঠন, সমবায় ও নারী কৃষকের হাতে, এবং সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে তাঁদের সরাসরি প্রবেশাধিকার দিতে হবে। চতুর্থত, জাতীয় অভিযোজন পরিকল্পনা, এনডিসি ও কপ প্রতিনিধিদলে কৃষক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

আইএসডিই এর কর্মসুচি কর্মকর্তা মোঃ রাইসুল ইসলামের সঞ্চালানায় সংহতি জানিয়েছেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম এম নাজের হোসাইন, নারী নেত্রী ও ক্যাব মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মোহাম্মদ জানে আলম, ক্যাব সদরঘাটের সভাপতি মোহাম্দ শাহীন চৌধুরী, আলকরনের মোহাম্মদ মোস্তফা, যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের মামুনুল ইসলাম ও সিদরাতুল মুনতাহা, আবদুল মান্নান জিহাদ প্রমুখ।

রিটেলেড নিউজ

আইনজীবী আলিফের নামে বাকলিয়া এক্সেস রোডের নামকরণের দাবি

আইনজীবী আলিফের নামে বাকলিয়া এক্সেস রোডের নামকরণের দাবি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডের নাম পরিবর্তন করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামে নামকরণের à...বিস্তারিত


এসপি জাহাঙ্গীরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

এসপি জাহাঙ্গীরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাà...বিস্তারিত


চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি শামসুল হক

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি শামসুল হক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপà...বিস্তারিত


চট্টগ্রামে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১৪৫ জন

চট্টগ্রামে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১৪৫ জন

নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেà¦...বিস্তারিত


স্বামীর মুঠোফোন হ্যাক হয়েছিল, দাবি এসপি জাহাঙ্গীরের স্ত্রীর

স্বামীর মুঠোফোন হ্যাক হয়েছিল, দাবি এসপি জাহাঙ্গীরের স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্à...বিস্তারিত


হীরকজয়ন্তীর রঙে রঙিন চবি ক্যাম্পাস

হীরকজয়ন্তীর রঙে রঙিন চবি ক্যাম্পাস

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো ক্যাম্à...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর