শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৬:১৪ পিএম, ২০২৬-১১-১৫
রাউজানে বিয়ের মাত্র চার মাস চারদিনের মাথায় রিমা দে নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
রিমা ফটিকছড়ি উপজেলার ২ নম্বর কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড টেকবাড়িয়া চা-বাগানসংলগ্ন এলাকার বাসিন্দা খোকন দে ও প্রভা রাণী দে’র মেয়ে।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দিরসংলগ্ন শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
চার মাস আগে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের খাস্তগীর বাড়ির অশোক খাস্তগীরের ছেলে অয়ন দে’র (২৬) সঙ্গে বিয়ে হয় রিমা’র।
তার মা প্রভা রাণী দে জানান, শনিবার বিকেল ৩টার দিকে তাদের ফোন করে জানানো হয়- রিমা সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। খবর পেয়ে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ চৌধুরীহাট হাসপাতাল এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।
তবে কোথাও মেয়ের সন্ধান পাননি।
একপর্যায়ে রাউজানে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে তার মরদেহ দেখতে পান তারা।
সেখানে পৌঁছানোর পর তাদের জানানো হয়, রিমা আত্মহত্যা করেছে। তবে মেয়ের নাকের পাশে ও পায়ে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন বলে দাবি করেন প্রভা রাণী। এ কারণে তার মৃত্যুর ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পরিবারের সদস্যরা।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, শনিবার রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে জানা যাবে।
মো.আরফান উদ্দীন : সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত। কোথাও উঠে গেছে পিচ, কোথাও আবার সৃষ্টি হয়েছে গভীর খানাখন্দ। এসব গর্তে পà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ রালাইপাড়ার একটি বেসরà¦...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হাটবাজার থেকে শুরু করে গ্রাম-মহল্লা সর্বত্রই বিক্রি হচ্ছে কলা। তবে এ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দীর্ঘ ৩ যুগেরও বেশি সময় ধরে শিক্ষকতা জীবনের ইতি টানলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট কলে...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার অন্যতম বানিজ্যিক কেন্দ্র নোয়াপাড়া পথেরহাটে প্রকাà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : এম এ হাসান, টেকনাফ কক্সবাজারের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited