চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ছাত্রলীগের সাবেক নেতাকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:০৯ পিএম, ২০২৫-১১-১১

ছাত্রলীগের সাবেক নেতাকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা, গ্রেফতার ৩

চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতাল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাকে তুলে নিয়ে প্রায় ১৬ ঘণ্টা আটকে রেখে মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। পরে তার কাছ থেকে ৬০ হাজার টাকা আদায় করে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় তিন যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
যদিও ভুক্তভোগী পরিবারের দাবি— তারা প্রথমে ৫০ কোটি দাবি করলেও দফায় দফায় কমিয়ে তা ৬০ হাজারে নিয়ে আসে অপহরণকারীরা।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে পাঁচলাইশ থানার কাতালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অপহরণে যুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার তিনজন হলেন আশরাফুল আমিন (২৯), মো. তারিক আসিফ (২৭), ও শাহাদাত হোসেন শান্ত (২০)।
পুলিশ জানায়, হাসপাতালের ভেতর ঢুকে ‘মব তৈরি করে’ ওই যুবককে তুলে নিয়ে যায় একদল যুবক। রোববার (৯ নভেম্বর) রাতে নগরীর পাঁচলাইশে বেসরকারি পার্কভিউ হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার শিকার ফয়সাল মাহমুদের (৩০) বাড়ি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলায়। নিষিদ্ধ ছাত্রলীগের মনোহরগঞ্জ উপজেলার সভাপতি ছিলেন। তবে বর্তমানে চট্টগ্রাম নগরীতে বসবাস করেন এবং হেলথ কেয়ার নামে একটি ওষুধ কোম্পানিতে ‘মার্কেটিং সেলস অফিসার’ হিসেবে চাকরি করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, ‘ফয়সাল মাহমুদ একসময় ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। এখন ওষুধ কোম্পানিতে চাকরি করেন। ফয়সাল পার্কভিউ হাসপাতালে ডক্টর ভিজিটে গিয়েছিলেন। সেখানে ১০-১২ জন যুবক ঢুকে তাকে মারধর করে পরিকল্পিত পরিস্থিতি সৃষ্টি করে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে আমরা তাকে উদ্ধারে অভিযান শুরু করি। অভিযানের মুখে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে আমরা তিন জনকে গ্রেফতার করি।’
ফয়সাল মাহমুদকে তুলে নেওয়ার ঘটনায় নেতৃত্বদাতা যুবক নিজেকে ‘সমন্বয়ক’ পরিচয় দেন বলে জানান ওসি। এ ঘটনায় ফয়সালের বাবা জসিম উদ্দিন পাঁচলাইশ থানায় বাদি হয়ে মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার রাত ৮টার দিকে চিকিৎসকের কাছে সাক্ষাতের জন্য গিয়ে হাসপাতালের চতুর্থ তলায় অবস্থান করছিলেন। এ সময় গ্রেফতার তিনজন এবং পলাতক আবুল সাজ্জাদ আদর ও আমিমুল এহসান ফাহিমসহ ১০-১২ জন ঢুকে ফয়সালকে ‘ছাত্রলীগ, স্বৈরাচারের দোসর’ বলে কিল-ঘুষি মারা শুরু করে। সেখানে তখন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজন, কর্মকর্তা-কর্মচারীসহ শত-শত লোক জড়ো হয়ে যায়।
উপস্থিত লোকজনের মধ্যেও ক্ষোভ তৈরি করে ওই যুবকরা ফয়সালকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে হাসপাতাল থেকে বের করে একটি মাইক্রোবাসে তুলে নেয়।
পরে সেখান থেকে ফয়সালকে প্রথমে রাউজান উপজেলার গহিরায় একটি পরিত্যক্ত ভবনে নিয়ে মারধর করে। হত্যার হুমকি দিয়ে তার কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তার মানিব্যাগে থাকা দুই হাজার টাকা কেড়ে নেয়। রাতভর ওই ভবনে আটকে রেখে নির্যাতনও করা হয়।
এরপর আজ (সোমবার) সকাল ৯টার দিকে রাউজানে ডাচ-বাংলা ব্যাংকের একটি বুথে নিয়ে ফয়সালের ডেবিট কার্ড দিয়ে ১৮ হাজার টাকা তুলে নেয়। সকাল সাড়ে ১১টার দিকে নগরীর জিইসি মোড়ে এসে স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের বুথ থেকে তার ডেবিট কার্ড দিয়ে দুই ধাপে আরও ৪০ হাজার টাকা তুলে নেয়।
এরপর বেলা ১২টার দিকে তাকে নগরীর চকবাজারে প্যারেড কর্নারে এনে ছেড়ে দেয়।
অভিযানে থাকা পুলিশ ফয়সালকে থানায় নিয়ে যায়।এরপর বিকেলে নগরীর কাতালগঞ্জে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়।
বাকিদের ধরতে অভিযান এখনও অব্যাহত আছে বলেও জানান পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর