শিরোনাম
ঢাকা অফিস : | ০৬:১৪ পিএম, ২০২২-০২-০৬
গ্যাসের দাম বৃদ্ধি যেন সহনীয় পর্যায়ে থাকে সে বিষয়ে এনার্জি রেগুলেটরি কমিশনকে পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির টিকাটুলির জোনাল অফিস পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। নসরুল হামিদ বলেন, গ্যাসের দাম বৃদ্ধি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বার্ক)।
গ্রাহক অসন্তোষ যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করছে। মূল্য অবশ্যই সহনীয় পর্যায়ে রাখা উচিত। প্রতিমন্ত্রী বলেন, এখন বিপিসির ডিজেলেই প্রতিদিন গড়ে প্রায় ১০ কোটি টাকা লোকসান হচ্ছে। জ্বালানির অপচয় কমাতে ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখা হবে। এছাড়া প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি। জোনাল অফিস পরিদর্শনের সময় ফাইল ও অফিস ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।
এ সময় তিনি বলেন, অটোমেশনে দ্রুত যেতে হবে। গ্যাস ও বিদ্যুতের মূল্য, তেলের মূল্য, প্রিপেইড মিটার, গ্যাস পাইপ লাইন ও গ্যাস পাইপের লিকেজ, গ্যাসের অপচয়, বকেয়া বিল, তিতাসের দুর্নীতি ইত্যাদি বিষয়ে খোলামেলা আলোচনা করতে হবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited