চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মুজিব’ সিনেমা নিয়ে যা বললেন তিশা

বিনোদন ডেস্ক :    |    ০৮:২৯ পিএম, ২০২২-০৫-২৬

মুজিব’ সিনেমা নিয়ে যা বললেন তিশা

সিনেমার নাম ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’। বাংলায় ‘মুজিব: একটি জাতির রূপকার’।সিনেমাটি নিয়ে দেশের মানুষের সীমাহীন কৌতূহল ছিল। হওয়ারই কথা। জাতির পিতার জীবনীমূলক সিনেমা বলে কথা। 

তবে গত ১৯ মে মহাতারকাদের মিলনমেলার কান চলচ্চিত্র উৎসবে এ সিনেমার ট্রেলার উদ্বোধনের পর থেকে বাংলাদেশের দর্শকদের বড় একটি অংশ হতাশা প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে তুমুল সমালোচনা।

বঙ্গবন্ধু চরিত্রে আরিফিন শুভর কণ্ঠ ও অভিনয়ের পরিপক্বতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।তবে এসব সমালোচনাকে পাশে রেখে সিনেমার অন্য একটি চরিত্রের কথা সামনে এনেছেন নুসরাত ইমরোজ তিশা। 

সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন এ জনপ্রিয় মডেল-অভিনেত্রী। তিশা জানিয়েছেন, এ সিনেমার মাধ্যমে জাতি জানতে পারবেন বঙ্গবন্ধুর সফলতার পেছনে ফজিলাতুন্নেসার কতটা অবদান রয়েছে।  এই সিনেমার মাধ্যমে মানুষ দারুণ একজন মহীয়সী নারীকে চিনবে ও জানবে বলে আশা তিশার।

সম্প্রতি নিউইয়র্কভিত্তিক বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটির সঙ্গে আলাপকালে তিশা বলেন, ‘বঙ্গবন্ধুর কথা সবাই জানেন, কিন্তু ফজিলাতুন্নেসার কথা খুব বেশি অনেকেই জানেন না। প্রবাদ আছে— প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। স্বাধীনতা সংগ্রামের সময় বঙ্গবন্ধু যখন রাজনৈতিক বন্দি হিসেবে জেলে ছিলেন, তখন বেগম মুজিব তাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। পরিবারের দেখাশোনা করেছেন ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একজন শক্তিশালী নারী।’

তিশা আরও বলেন, ‘ফজিলাতুন্নেসা অসাধারণ সব কাজ করেছেন। আমি মনে করি এই সিনেমার মাধ্যমে মানুষ দারুণ একজন মহীয়সী নারীকে চিনবে ও জানবে। তার কাজ ও ত্যাগ সম্পর্কে জানতে পারবে।’

প্রসঙ্গত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র। সিনেমার পরিচালক ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল।

এতে মুজিব চরিত্রে আরিফিন শুভ ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, তৌকীর আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, রাইসুল ইসলাম আসাদসহ শতাধিক শিল্পী।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত


পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

পর্যটকদের অন্যতম পছন্দ হিমছড়ি জাতীয় উদ্যান 

আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর