চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জঙ্গীবাদ ও সন্ত্রাসের ন্যায় মাদককে চিরতরে নির্মূল করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে ইয়াবাসহ ৫৩৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজার প্রতিনিধি:    |    ০৫:৪৬ পিএম, ২০২১-০১-২০

জঙ্গীবাদ ও সন্ত্রাসের ন্যায় মাদককে চিরতরে নির্মূল করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়াবাসহ ৫৩৫ কোটি টাকার বিপুল মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। বুধবার বেলা ১১ টায় কক্সবাজার বিজিবির রিজিয়ন সদর দপ্তর মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘মাদক নির্মূলে বিজিবি, র‌্যাব, পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করে যাচ্ছেন। যার সফলতা এটি। মাদক কোন ব্যক্তি বা গোষ্ঠীর সমস্যা নয়। এটা জাতীয় সমস্যা। একজন মাদকাসক্ত ব্যক্তি একটি পরিবারকে ধ্বংস করে দেয়। ওই মাদকসেবীর কারণে ওই পরিবারটি সমাজের কোথাও মাথা তুলে দাঁড়াতে পারে না।’
তিনি আরও বলেন, ‘দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। কিন্তু দেশের যে উন্নয়ন সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করবে এই মাদক। আমরা যদি এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই, তবে সমাজ থেকে মাদককে চিরতরে নির্মূল করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘জঙ্গীবাদ ও সন্ত্রাস আমরা দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধেও যথাযথ পদক্ষেপ আমরা নিচ্ছি। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে। তাই এখনই সময় একযোগে মাদক প্রতিরোধে কাজ করার।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজিদুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান ও বিজিবি অতিরিক্ত মহাপরিচালক খায়রুল কবির প্রমুখ।
অনুষ্ঠানে বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজিদুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে বিজিবি। যার অংশ হিসেবে মাদক পাচার বন্ধে অগ্রণী ভূমিকা পালন করেছে ইতোমধ্যে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, র‌্যাব-১৫ এর উইং কমান্ডার আজিম আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদ পৌর মেয়র মুজিবুর রহমান, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, জাফর আলম এমপি, কানিজ ফাতেমা মোস্তাক এমপি, কক্সবাজার উন্নয়ন কতৃর্পক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল প্রমুখ।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর