শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:২৫ পিএম, ২০২১-০২-০৯
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে করোনার টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ছে। ফলে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। চাপ সামলাতে বাড়ানো হয়েছে চারটি বুথ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের স্থাপিত করোনা টিকাদান বুথে দেখা যায় এমন চিত্র। গত দুই দিনের তুলনায় টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ছে। টিকা নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সবাইকে। চমেক হাসপাতাল পরিদর্শনে এসে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির সাংবাদিকদের বলেন, আগের তুলনায় টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা বাড়ছে। মানুষের মনে যে শঙ্কা ছিল তা দূর হয়ে গেছে। সরকার বয়স সীমা ৪০ করার পর মানুষের মধ্যে আরও আগ্রহ বেড়েছে। সুশৃঙ্খলভাবে ধৈর্য ধরে দাঁড়ালে সবাইকে আমরা টিকা দিতে পারব। তিনি বলেন, চট্টগ্রামে যেসব কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে সেখানে মানুষের ভিড় সামাল দিতে বুথের সংখ্যা বাড়ানো হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited