চট্টগ্রাম   রবিবার, ১৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দুর্গাপূজা সকল সম্প্রদায়ের আনন্দের উৎসব: সরোয়ার আলমগীর এমপি

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৫:১৭ পিএম, ২০২৬-১০-১৭

দুর্গাপূজা সকল সম্প্রদায়ের আনন্দের উৎসব: সরোয়ার আলমগীর এমপি

দীর্ঘ ৭৬ বছর ধরে অসাম্প্রদায়িক চেতনায় দুর্গাপূজা আয়োজন করে আসছে সূর্যগিরি আশ্রম। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবকে সকল সম্প্রদায়ের আনন্দের উৎসব হিসেবে উল্লেখ করে জাতি-ধর্ম নির্বিশেষে সম্প্রীতির পরিবেশে পূজা আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের এমপি সরোয়ার আলমগীর।

শুক্রবার (১৬ অক্টোবর) ফটিকছড়ি উপজেলার পাইন্দংয়ে সূর্যগিরি আশ্রম প্রাঙ্গণে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা ১৪৩৩ বঙ্গাব্দের ষষ্ঠীপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সূর্যগিরি আশ্রম থেকে ফটিকছড়ি উপজেলার পূজা পরিক্রমার উদ্বোধন করেন।


লায়ন ডা. বরুন কুমার আচার্য্য বলাই এর সার্বিক তত্ত্বাবধানে সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদ পরিচালিত পাইন্দং কেন্দ্রীয় দুর্গা, ত্রিনাথ, বিষ্ণু ও নবগ্রহ মন্দির এবং সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিষদ ২০২৬-এর উদ্যোগে শারদ বন্দনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গীতাপাঠ, একক গান, উপস্থিত বক্তৃতা ও নৃত্য প্রতিযোগিতায় এলাকার শিশু-কিশোরসহ শতাধিক প্রতিযোগী অংশ নেয়। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এমপি সরোয়ার আলমগীর।
বক্তব্যে এমপি বলেন, সূর্যগিরি আশ্রমের এ আয়োজন যেন জাতি-ধর্ম নির্বিশেষে আজীবন অব্যাহত থাকে। এ জন্য তিনি পূজা উদযাপন পরিষদকে বিভিন্ন পরামর্শ দেন এবং সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজন সম্পন্ন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অতিথি ছিলেন শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী, মিহির চক্রবর্ত্তী, নাজিম উদ্দিন শাহিন, আবু আজম তালুকদার, মাস্টার নুরুল আলম, সুজা উদ্দিন চৌধুরী, সাইফুউদ্দিন, রোটারিয়ান জুয়েল চক্রবর্ত্তী, লায়ন পণ্ডিত ড. তরুণ কুমার আচার্য্য, অর্চ্চনা রাণী আচার্য্য, কৃষ্ণকলি আচার্য্য, বিজয় আচার্য্য, সজীব আচার্য্য, শিবু ভট্টচার্য্য, নয়ন দাশ, সোনারাম আচার্য্য, মো. জালাল উদ্দিন চৌধুরী, সুমন বণিক, মানস চক্রবর্ত্তী, বিপ্লব চৌধুরী, টিটু চৌধুরী, রুবেল শীল, কৃষ্ণ বৈদ্য, ঝুমুর সর্দার, শিবু চক্রবর্ত্তী ও কুমার রতন আচার্য্যসহ বিভিন্ন সামাজিক, ধর্মীয়, পেশাজীবী, রাজনৈতিক ও সাংগঠনিক ব্যক্তিবর্গ।

রিটেলেড নিউজ

ফটিকছড়িতে চুরি রোধে সভার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন এলাকাবাসী

ফটিকছড়িতে চুরি রোধে সভার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন এলাকাবাসী

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে চুরি-ডাকাতি প্রতিরোধে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষà§...বিস্তারিত


 লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দের প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৩ দফা দাবি

 লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দের প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৩ দফা দাবি

লামা প্রতিনিধি : :  লামা পৌর বাস টার্মিনালে অবৈধ প্লট বরাদ্দের প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৩ দফা দাবিবান্দরবানের লামা...বিস্তারিত


বোয়ালখালীতে লোডশেডিংয়ের মধ্যে সরকারি কার্যালয়ে এসি চালু, উঠেছে বিদ্যুৎ অপচয়ের প্রশ্ন

বোয়ালখালীতে লোডশেডিংয়ের মধ্যে সরকারি কার্যালয়ে এসি চালু, উঠেছে বিদ্যুৎ অপচয়ের প্রশ্ন

বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে একদিকে তীব্র বিদ্যুৎ সংকট ও নিয়মিত লোডশেডিংয়ে ভোগান্তি পোহাচ্ছেন সাধার...বিস্তারিত


দুই শতাধিক সিসিটিভি ফুটেজে মিলল খুনের সূত্র, গ্রেপ্তার ৭

দুই শতাধিক সিসিটিভি ফুটেজে মিলল খুনের সূত্র, গ্রেপ্তার ৭

হাটহাজারী প্রতিনিধি : : হাটহাজারীতে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. আব্দুল নুর তুষার (২২) হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন কর...বিস্তারিত


বোয়ালখালীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবাসহ নুর মোহাম্মদ (৫০) নামের এক মাদক বিক্রেতাকে গà...বিস্তারিত


ফটিকছড়িতে চেয়ারম্যান প্রার্থী একরামের মতবিনিময় সভা,মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়

ফটিকছড়িতে চেয়ারম্যান প্রার্থী একরামের মতবিনিময় সভা,মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে সম্ভাব্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর