শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৮:১৬ পিএম, ২০২৬-১১-০৪
ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের ব্যবস্থাপনায় ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা উম্মাহ ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় জেলার হাটহাজারীতে ১০০টি হতদরিদ্র পরিবারের সামাজিক সুরক্ষা ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে ২০ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ হাটহাজারীর প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে এ অর্থ সহায়তা আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভাগ্যবিড়ম্বিত হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন করে একটি উন্নত, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ যাত্রায় দেশের সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো আমাদের অন্যতম অগ্রাধিকার।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংস্থাগুলোর এ ধরনের আর্থিক সহায়তা দুস্থ পরিবারগুলোকে পুনর্বাসিত করতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সামাজিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিটি দুস্থ পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রà¦...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাইয়ে অভিযান চালিয়ে একটি দেশে তৈরি এলজি, পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার ও চারটি দেশিয় অস্ত্রসà¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি জনপদে শিক্...বিস্তারিত
লোহাগাড়া প্রতিনিধি : : চট্টগ্রামের লোহাগাড়ায় একটি ফটোগ্রাফির দোকান থেকে প্রায় ৮ লাখ ৮৩ হাজার টাকার ক্যামেরা ও সরঞ্জাম চà§...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : উত্তর চট্টগ্রামের অন্যতম প্রধান বাণিজ্যিক জনপথ ও ঐতিহ্যবাহী নাজিরহাট বাজার। এখানকার মাংসের বাজà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited