শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৮:৫৯ পিএম, ২০২২-০৬-২১
বাংলার মানুষের স্বপ্নের পদ্মা সেতু নিয়ে নির্মিত হচ্ছে ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ নামে একটি সিনেমা। আলী আজাদ পরিচালিত এ ছবিটির চিত্রায়ণ সম্প্রতি সম্পন্ন হয়েছে।
চলতি মাসের মধ্যে সেন্সরে জমা পড়বে বলে তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যের কাজ পরিচালক নিজেই করেছেন।
এ সিনেমা প্রসঙ্গে আলী আজাদ বলেন, ‘পদ্মা সেতুকে নিয়ে আমার প্রত্যয় এবং অহংকারের একটি গল্প বলতে চেয়েছি। সবাই আন্তরিকভাবে কাজটি করেছেন। দর্শকরা ছবিটি গল্পের ছবি হিসেবেই নেবেন বলে মনে করি। আমি দর্শকদের, ব্যতিক্রমধর্মী গল্প দেখার অনুরোধ করব। আশা করি তারা নিরাশ হবেন না। অনেক চেষ্টা করেছি দর্শকদের একটি গল্পের ছবি উপহার দেব বলে।’
জানা গেছে, পুরো চলচ্চিত্রের শুটিং হয়েছে পদ্মা সেতু এলাকার মধ্যেই। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন, অলিভিয়া মাইশা, রায়হান মুজিব, হিমেল রাজ, খুকু, আনোয়ার সিরাজী, শান্তা পাল প্রমুখ
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited