চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

২ মার্চের মধ্যে যুদ্ধ জিততে চান পুতিন

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৪:০৪ পিএম, ২০২২-০২-২৮

২ মার্চের মধ্যে যুদ্ধ জিততে চান পুতিন

আগামী ২ মার্চের মধ্যে ইউক্রেনের যুদ্ধ পুরোপুরি জিততে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  এর মধ্যেই যুদ্ধ শেষ করার নির্দেশনা দিয়েছেন তিনি। এ তথ্য জানিয়েছেন সাবেক রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদরোভ। তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিন ২ মার্চের মধ্যেই জয় দিয়ে এই অভিযান শেষ করতে চান।  খবর আলজাজিরার।


বৃহস্পতিবার থেকে ইউক্রেনে শুরু হওয়া রাশিয়ার সামরিক অভিযান পঞ্চম দিনে গড়িয়েছে।  আরও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ইউক্রেনের শহরগুলোতে।
রাশিয়ার সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ফেদরোভ আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রাশিয়ার জন্য মার্চের শুরুর সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রাথমিক নির্দেশ ছিল ‘জয় দিয়ে ২ মার্চের মধ্যে অভিযান শেষ করা’। 
ফেদরোভ আরও বলেন, ইউক্রেনের প্রতিরোধ ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা নিয়ে মস্কোর ধারণার চেয়েও শক্ত প্রতিরোধ ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই যুদ্ধে।

প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান চলছেই। তবে এর মধ্যেও দুই দেশের আলোচনার ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান ফেদরোভ।

পুতিন সাত দিনের মধ্যে ইউক্রেনে সামরিক অভিযান শেষ করার নির্দেশ দিয়েছেন জানিয়ে সাবেক এই উপমন্ত্রী আরও বলেন, ‘কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনা হওয়া উচিত। আমি বন্ধু কিয়েভ ও ইউক্রেনের নেতৃত্বের অবস্থান সম্পর্কে জানি। তারা আলোচনায় বসতে ও আলোচনা করতে প্রস্তুত; তবে কোনো পূর্বশর্ত ছাড়াই।’

এদিকে বেলারুশে আলোচনায় বসতে যাচ্ছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর