শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:০৭ পিএম, ২০২৫-০৯-০২
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন আনোয়ারা উপজেলায় ডিএপিএফসিএল (DAP Fertilizer Company Limited) এর শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে মরিয়া চেষ্টা চালাচ্ছেন উপজেলা যুবলীগ নেতা শাহ জালাল। অভিযোগ, ২০২৩ সালে তিনি ডিএপিএফসিএল এর ক্যাজুয়াল শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি হওয়ার পর শ্রমিকদের নিয়োগ বাণিজ্য করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ জালাল রাজনৈতিক প্রভাব ব্যবহার করে প্রতিষ্ঠানটির শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে নিয়েছেন। অভিযোগ উঠেছে, তিনি নিজের কর্মী বাহিনী দিয়ে সড়ক অবরোধসহ নানা ধরনের ত্রাসের রাজত্ব চালাতেন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের দমনেও একাধিকবার আনোয়ারার রাজপথে লাঠি হাতে দেখা গেছে তাকে।
গত বছরের ৫ই আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও শাহ জালাল এখনও তার সিন্ডিকেটের নিয়ন্ত্রণ ধরে রেখেছেন এবং অনৈতিকভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। চাকরির নাম করে শ্রমিকদের কাছ থেকে মোটা অংকের টাকা নেয়ার অভিযোগও রয়েছে। ভয়ে শ্রমিকরা প্রকাশ্যে তার বিষয়ে মন্তব্য করতে রাজি হচ্ছেন না।
ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করা সম্ভব হয়নি। শাহ জালালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো উত্তর না দিয়ে প্রতিবেদককে অকথ্য ভাষায় গালিগালাজ করে ফোন কেটে দেন।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited