চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জীব বৈচিত্র্য সুরক্ষায় পুরস্কার পেলেন হাটহাজারীর ইউএনও

হাটহাজারী প্রতিনিধি :    |    ০৪:৪২ পিএম, ২০২২-০৭-২৫

জীব বৈচিত্র্য সুরক্ষায় পুরস্কার পেলেন হাটহাজারীর ইউএনও

দক্ষিণ এশিয়ার অন্যতম মিঠাপানির কার্পজাতীয় মা মাছের প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ চট্টগ্রামের হালদা নদী এবং জীববৈচিত্র্য সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা মৎস্য অফিসার শনিবার থেকে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে আয়োজিত জেলায় তিনি (ইউএনও) ব্যক্তিপর্যায়ে মৎস্য সেক্টরের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হয়েছেন।

রোববার সার্কিট হাউসে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের হাত থেকে ইউএনও তার কাজের স্বীকৃতি ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী।

পুরস্কৃত হয়ে ইউএনও মো. শাহিদুল আলম বলেন, হালদা সুরক্ষায় হাটহাজারীতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখছেন, এ স্বীকৃতি তাদের সবার। তাই দিনরাত হাটহাজারী সার্বিক উন্নয়নের পাশাপাশি নিবেদিত হয়ে হালদা নদীর মা মাছ ও জীববৈচিত্র্যের জন্য আরও বেশি কাজ করতে চাই। এ ক্ষেত্রে তিনি দায়িত্ব পালনকালে সব শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, মিঠাপানির মৎস্য প্রজনন ক্ষেত্র তথা বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় পাহারাদার হিসেবে সক্রিয় দায়িত্বশীল হিসেবে কাজ করে চলেছেন ইউএনও শাহিদুল আলম। তিনি হাটহাজারীতে যোগদানের বছর পূর্ণ হলো এ মাসের প্রথম সপ্তাহে। হাটহাজারী পৌরসভাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের পরও কিন্তু পূর্ণ নজর তার হালদা নদীর নানা দিক নিয়ে।

এদিকে গত এক বছরে তিনি হালদা নদীতে ৬৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এর মধ্যে হালদায় মৎস্যদস্যুদের পাতানো প্রায় এক লাখ ১৫ হাজার ৫০০ মিটার ঘেরা ও ভাসা জাল জব্দ, লক্ষাধিক টাকা জরিমানা, দুই মৎস্য দস্যুকে বিভিন্ন মেয়াদে করাদণ্ড ও মা মাছ উদ্ধারসহ অবৈধভাবে মাছ শিকারে ১২টি নৌকা ও বালু উত্তোলনে সাতটি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়েছে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর