শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:২৬ পিএম, ২০২২-০৬-০৮
মারিউপোলে আত্মসমর্পণ করা বন্দি সহস্রাধিক ইউক্রেনীয় সেনাকে তদন্তের জন্য রাশিয়ায় পাঠানো হয়েছে। ফলে তাদের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, তা এখনই বলা যাচ্ছে না। বন্দি সেনাদের নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।
বুধবার রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যম তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেন বলছে, তারা সব বন্দিকে ফেরত আনার জন্য কাজ করছে। অন্যদিকে রাশিয়ান আইনপ্রণেতারা বলছেন, তাদের বিচার করা উচিত।
তাসের প্রতিবেদনে বলা হয়েছে, পরে পর্যায়ক্রমে আরও বন্দি ইউক্রেনীয় সেনাকে রাশিয়ায় পাঠানো হবে।
এদিকে যুদ্ধে নিহত ২১০ ইউক্রেনের সেনাদের লাশ কিয়েভে ফেরত পাঠিয়েছে রাশিয়া। এসব সেনার বেশিরভাগই মারিউপোলে নিহত হয়েছিলেন।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আড়াই হাজারের বেশি যোদ্ধাকে মারিউপোলের আজভস্তাল থেকে বন্দি করেছে রাশিয়া। ইউক্রেনীয় যোদ্ধাদের মধ্যে সীমান্তরক্ষী, পুলিশ, আঞ্চলিক বাহিনীও রয়েছে।’
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited