চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে ১০ হটস্পটে ডেঙ্গুর প্রাদুর্ভাব

স্টাফ রিপোর্টার :    |    ০৪:৩৪ পিএম, ২০২২-১০-০২

চট্টগ্রামে ১০ হটস্পটে ডেঙ্গুর প্রাদুর্ভাব

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা লাফিয়ে বাড়ছে। এসব রোগীর অধিকাংশই মহানগর এলাকার বাসিন্দা। এদিকে ১০টি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) বিশেষ প্রতিনিধি দল। সেপ্টেম্বর মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ৩৫ জন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ৩৩ রোগি ভর্তি আছেন। ডেঙ্গুর প্রকোপ বাড়লেও মশার দাপট কমাতে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এমন পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে জনমনে।

এদিকে করপোরেশনের কয়েকটি এলাকাকে ডেঙ্গুর প্রাদুর্ভাবের অন্যতম ‘হটস্পট’ বলছেন কারণ অনুসন্ধানে চট্টগ্রামে পরিদর্শনে আসা ঢাকার রোগতত্ত¡, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সদস্যরা। তারা অন্তত ১০টি এলাকাকে হটস্পট বলছেন। তবে চসিক মশার বিস্তার রোধ করতে কাগজে-কলমে কোটি টাকা খরচ করার কথা বললেও সংস্থাটির মশক নিধন কার্যক্রম দৃশ্যমান নয় বলে অভিযোগ বেশিরভাগ নগরবাসীর। আক্রান্তদের মধ্যে অধিকাংশই আগ্রাবাদ, হালিশহর, সিডিএ, ডবলমুরিং, বহদ্দারহাট বাস টার্মিনাল, পাহাড়তলী, দেওয়ানহাট, বড়পোলসহ আরও কয়েকটি এলাকার বাসিন্দা। হঠাৎ রেকর্ডসংখ্যক ডেঙ্গু আক্রান্ত হওয়ায় কারণ অনুসন্ধানে চট্টগ্রামে আসা আইইডিসিআরের বিশেষজ্ঞ প্রতিনিধি টিম এসব এলাকাকে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির অন্যতম ‘হটস্পট’ বলছেন। তবে চট্টগ্রামের ১৫ উপজেলার মধ্যে সাতকানিয়া, পটিয়া ও সীতাকুন্ডে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে।


চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরে চট্টগ্রামে মোট ৬১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আগস্টের শেষ সপ্তাহ থেকে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। সেপ্টেম্বরে তা আরও বেড়ে যায়। গত মাসের তৃতীয় সপ্তাহ থেকে প্রতিদিন গড়ে প্রায় ২০ জন করে নতুন রোগী শনাক্ত হয়।গতকাল শনিবার চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৬ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু থেকে সুস্থ হয়েছেন ৫৮৫ জন।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, আগের তুলনায় চট্টগ্রামে অনেক বেশি বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। হঠাৎ করেই ডেঙ্গুর এমন অস্বাভাবিক আচরণে আমরা চিন্তিত। তবে এতে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মশার কামড় থেকে নিজেদের রক্ষা করতে সচেতন হতে হবে। এডিস মশার জন্ম ঠেকাতে বাড়ির আশপাশ সবসময় পরিষ্কার রাখতে হবে। শিশুদের ক্ষেত্রে আরও যতœবান হতে হবে ।

গত কিছুদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় রেকর্ডসংখ্যক মানুষের দেহে ডেঙ্গুর অস্তিত্ব শনাক্ত হলেও এখনও সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম দৃশ্যমান নয় বলে অভিযোগ করেছেন নগরীর বাসিন্দারা। অথচ সিটি কর্পোরেশন ২০২১-২২ অর্থবছরে মশার ওষুধ কেনায় ব্যয় করেছে ১ কোটি ৫ লাখ টাকা। তাছাড়া চলতি অর্থবছরে মশা মারতে আরও ৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এ বিষয়ে চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম জানান, এরই মধ্যে যেসব এলাকায় এডিস মশার লার্ভা মিলেছে সেখানে বাড়তি নজর দেওয়া হচ্ছে। মশক নিধনে স্প্রে ও ফগার মেশিন দিয়ে সব জায়গায় নিয়মিত কীটনাশক ছিটানো হচ্ছে। জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করার উদ্যোগও নেওয়া হয়েছে। একইসাথে ছাদবাগান ও নির্মাণাধীন বেশ কয়েকটি ভবনে জমাটবদ্ধ পানি অপসারণে অভিযান পরিচালনা করা হচ্ছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর