চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

খাগড়াছড়িতে অনন্য উদ্যোগে বিশ্ব যোগ দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ০৮:০৪ পিএম, ২০২৫-০৬-২২

খাগড়াছড়িতে অনন্য উদ্যোগে বিশ্ব যোগ দিবস পালিত

খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিশ্ব যোগ দিবস পালিত হয়েছে। খাগড়াছড়িতে অনন্য উদ্যোগ, ভোরের আকাশে তখনও আলো ফোটেনি ভালোভাবে। আলুটিলা তারেং চুমুই পাহাড়ের চূড়ায় যেন নামছে মেঘের আস্ত কুয়াশার চাদর। পাহাড়ের গায়ে গায়ে ঝিরিঝিরি বৃষ্টির স্পর্শ আর হালকা বাতাসের মৃদু শীতলতা সেই আবহেই শুরু হয় ধ্যান, প্রাণায়াম ও সূর্য নমস্কারের মতো যোগচর্চার ব্যতিক্রমধর্মী এক আয়োজন।

শনিবার(২১শে জুন, বিশ্ব যোগ দিবস। আর এই দিনটিকে ঘিরেই খাগড়াছড়ি ইয়োগা সেন্টারের উদ্যোগে আয়োজিত হয় পাহাড়ি প্রাকৃতিক সৌন্দযের সঙ্গে মনের প্রশান্তি আর শারীরিক সচেতনতার এক অসাধারণ মেলবন্ধন।

পাহাড়ে ভোরের আলোয় যোগচর্চা:- 
এক অপার্থিব অনুভব: পাহাড়ের চূড়ায় কুয়াশার মাঝে ধ্যানমগ্ন হয়ে বসে থাকা মানুষগুলোকে দূর থেকে দেখলে মনে হতে পাওে তারা বুঝি প্রকৃতির সঙ্গে এক নিরব সংলাপে ব্যস্ত। বাতাসে বৃষ্টির গন্ধ, গাছপালার ফাঁকে উঁকি দেওয়া সূর্যরশ্মি আর মাটি ছুঁয়ে আসা প্রাণায়ামের টান যেন সময়কে করে তোলে ধীর, গভীর, মগ্ন প্রার্থনারত।

যোগ, মনন ও নেতৃত্ব:-
এই আয়োজনের অন্যতম মুখ ছিলেন সমর কান্তি ত্রিপুরা খাগড়াছড়ি ইয়োগা সেন্টারের প্রতিষ্ঠাতা এবং পেশাগতভাবে সোনালী ব্যাংক রাঙামাটি শাখার উপ-মহাব্যবস্থাপক। তাঁর সঞ্চালনায় পালিত হয় সূর্য নমস্কার, ধ্যান, ব্রিদিং এক্সারসাইজ এবং অন্যান্য আধুনিক যোগ কৌশল।
সঙ্গে ছিলেন ইয়োগা সেন্টারের পরিচালক সাগরিকা ত্রিপুরা, প্রশিক্ষক অর্পণ বিকাশ ত্রিপুরা, এবং নানা বয়সের যোগ প্রেমীরা, যারা পাহাড় ছুঁয়ে নতুন এক জীবনের শ্বাস নিয়েছেন।

স্বাস্থ্য, আত্মশুদ্ধি ও মানসিক প্রশান্তির উৎসব:-
এই আয়োজন শুধু শরীরচর্চা বা নিয়মিত অনুশীলনের ভেতরে সীমাবদ্ধ ছিল না। এটা ছিল এক ধরনের আত্মানুসন্ধান যেখানে মানুষ নিজেকে খুঁজে নেয় প্রকৃতির গভীরতর স্তরে।

ছবি দিয়ে যেন বর্ণনা করা যায় এমন মুহূর্ত:-
প্রাকৃতিক আলো-ছায়ার খেলায় ভরপুর ছিল পুরো আয়োজন। বৃষ্টিভেজা ঘাসে খালি পায়ে ধ্যানরত মানুষ, শালগাছের ছায়ায় প্রাণায়াম, অথবা মেঘ ভেদ করে সূর্যের রশ্মিতে সম্মিলিত যোগভ্যাস সবকিছুই যেন ছিল শিল্পের মতো নিখুঁত।

ভবিষ্যতের বার্তা: যোগ শুধু ব্যায়াম নয়, জীবনদর্শন:-
বিশ্ব যোগ দিবসে এই আয়োজন স্পষ্ট করেই দেখিয়ে দিল, যোগ মানে শুধু শরীরচর্চা নয়, এটা জীবনের প্রতি মুহুর্তে এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি। প্রকৃতির সান্নিধ্যে এই আয়োজন যেন নতুনভাবে মনে করিয়ে দিল, শরীর ও মনের যত্ন নেওয়ার মুখ্য সময় এখনই।

এই আয়োজনটি ছিল চোখের আরাম, মনের প্রশান্তি আর শরীরের সচেতনতার এক অপূর্ব সমন্বয়। অবশ্যই, কখনো সুযোগ পেলে আমন্ত্রণ রইল চলে যান 
 

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর