চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

যুদ্ধের অজুহাতে আবার চড়া ফলের বাজার

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৩৬ পিএম, ২০২৬-০৩-০৭

যুদ্ধের অজুহাতে আবার চড়া ফলের বাজার

রমজানে গত ২-১ দিনের ব্যবধানে আমদানি করা বিদেশি ফলের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে দেশি ফলের দাম। এছাড়াও নিম্নমানের ফলে ছেয়ে গেছে ফলের বাজার। ব্যবসায়ীদের দাবি ইরানে যুদ্ধ শুরু হতেই আবার বাড়ছে ফলের দাম। আর ক্রেতারা বলছেন, প্রশাসনের নজরদারি না থাকা আর ব্যবসায়ীদের হটকারী সিদ্ধান্তের কারণেই অস্থির ফলের বাজার। শুক্রবার (৬ মার্চ) রাজধানী ঘেঁষা সাভারের কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। রোজার শুরুতে ফলের বাজারে দাম ঊর্ধ্বমুখী থাকলেও সপ্তাহখানেক পর তা ছিল কমে যায়। তবে এখন ফের বাড়তে শুরু করেছে। বিশেষ করে কয়েকটি বিদেশি ফল এখন সাধারণের জন্য বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। সাভারের বৃহত্তর ফলের পাইকার বাজার বাইপাইল ঘুরে জানা গেছে, বর্তমানে বাজারে মানভেদে প্রতি কেজি আপেল বেচা হচ্ছে ৩৬০ থেকে ৪০০ টাকায়। দু’তিন দিন আগেও যা ছিল ৩০০ থেকে ৩২০ টাকা। কালো আঙুরের দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। দুদিন আগে ৫০০ টাকায় বেচা এই আঙুর এখন কিনতে ক্রেতাকে খরচ করতে হচ্ছে কেজিতে ৫২০ থেকে ৬০০ টাকা। সবুজ বা সাদা আঙুর আগের মতো ৪০০ থেকে ৪২০ টাকায় কেনা যাচ্ছে। কমলা ও মাল্টার দামও কিছুটা বেড়েছে। মানভেদে প্রতি কেজি কমলা বেচা হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকায়। মাল্টার কেজিতে এখনও ক্রেতাকে গুণতে হচ্ছে ৩১০ থেকে ৩২০ টাকা। তবে আনারের বাজার রয়েছে স্বাভাবিক। রোজার শুরু থেকে এখন পর্যন্ত কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা। ফল ব্যবসায়ী মজিবুর রহমান বলেন, কয়েক দিন আগে ফলের বাজার কমতে শুরু করলেও ইরানে যুদ্ধ শুরু হতেই আবার বাড়ছে ফলের বাজার। তবে কয়েকদিন পর থেকে কিছু কিছু ফলের দাম কমতে পারে। অন্যদিকে খেজুরের চড়া বাজার রয়েছে স্থিতিশীল। সাভারের বাজারে জাতবেদে প্রতি কেজি খেজুর বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০০ টাকা। সাধারণ জাইদি খেজুর ১৭০-২০০ টাকা, খুরমা খেজুরের দাম ৩৫০-৪০০ টাকা, মরিয়ম খেজুর ৬৫০-৮০০টাকা, সুক্কারি খেজুর ৮০০-১২০০ টাকা, আজওয়া খেজুর ১০০০-১৮০০ টাকা ও মেডজুল খেজুর ১৫০০-২২০০ টাকা।খেজুর ব্যবসায়ী মোক্তার বলেন, খেজুরের দাম ধরা হয় খেজুরের জাত আর আকারের ওপর ভিত্তি করে। রমজানের শুরুতে খেজুরের দাম যেমন ছিল এখনও ঠিক তেমনই রয়েছে। তবে কোনো কোনো খেজুরের দাম কিছুটা কমতে শুরু করেছে। এদিকে বিদেশি ফলের পাশাপাশি দেশি ফলের দামও চড়া। রোজার শুরুতে প্রতি হালি বাংলা কলা বেচা হয়েছে ৪০ থেকে ৫০ টাকায়। এখন দাম আরও বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। সবরি কলার হালি রোজার শুরুতে ছিল ৬০ থেকে ৮০ টাকা। ফের দাম বেড়ে প্রতি হালিতে যোগ হয়েছে ১০ থেকে ২০ টাকা। সাধারণ মানের চম্পা কলার দরও বেড়েছে। প্রতি হালি কিনতে গেলে খরচ হবে ৩০ থেকে ৪০ টাকা। পেঁপের দামও বেড়েছে। মাঝারি মানের পাকা পেঁপে প্রতি কেজি ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। রোজার শুরুতে পেঁপের কেজি ছিল ১৩০ থেকে ১৪০ টাকা। অপরিবর্তিত রয়েছে সাধারণের ফল হিসেবে পরিচিত বরইয়ের দাম, প্রতি কেজি ১১০ থেকে ১৩০ টাকা। রোজার আগে বরই কেজি ছিল ৮০ থেকে ৯০ টাকা। রমজানে চাহিদা থাকায় এবার তরমুজের দামও ঊর্ধ্বমুখী। আকার ভেদে তরমুজ বিক্রি হচ্ছে কেজিতে ৭০ থেকে ৯০ টাকা। ফলে মাঝারি একটি তরমুজের দাম পড়ছে ৩০০ থেকে ৬০০ টাকা। এদিকে নিম্নমানের ফলে ছেয়ে গেছে ফলের বাজার- এমন অভিযোগ করছেন অনেক ক্রেতা। কেউ আবার বলছেন প্রশাসনের নজরদারি না থাকা আর ব্যবসায়ীদের হটকারী সিদ্ধান্তের কারণেই ফলের বাজার অস্থির। ক্রেতা আজাহার মিয়া বলেন, ৭০ টাকা ধরে ৫৫০ টাকা দিয়ে একটি তরমুজ নিয়েছি। বাসায় গিয়ে দেখি, ভেতরে সাদা। পুরো টাকাটাই জলে। এছাড়াও পরিপক্বতা না আসা অনেক ফলও এখন বাজারে। যা নিয়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে ক্রেতারা। আরেক ক্রেতা মফিজুল ইসলাম বলেন, প্রশাসনকে চাল ডালের বাজারে অভিযান চালাতে দেখলেও সাভারের ফলের বাজারে দেখিনি। আশা করবো প্রতিটি বাজারেই তাদের নজরদারি থাকবে। তাদের নজরদারি না থাকায় ব্যবসায়িরা সিন্ডিকেট করে প্রতিদিন নানা অজুহাতে দাম বাড়াচ্ছে।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর