শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৭:০০ পিএম, ২০২৪-১০-২৪
গাজী যুবায়ের, রাউজান প্রতিনিধি :
রাউজানে অটোরিকশা চালক ও তার সহযোগীর যৌন হেনেস্তা হতে বাঁচতে চলন্ত গাড়িতে লাফ দিয়ে মাথা, হাত ও পাশে গুরুতর আহত হয় এক স্কুল ছাত্রী। ২৩ আগস্ট বিকালে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়ন পিংক সিটি নামক স্থানে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় আটক চালক ও তার সহযোগীকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত এই দুই বখাটে হলেন রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব সরফভাটা গ্রামের খায়ের আহমেদের ছেলে অটোরিকশা চালক আবু ছালেক (৩২) ও চালকের সহযোগী একই এলাকার বদিউল আলমের ছেলে মো. ইয়াছিন (২০)।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশের সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)র প্রধান ফটকে সম্মুখ হতে নিত্যদিনের ন্যায় সিএনজি চালিত অটোরিকশা যোগে হাটহাজারীর কুয়াইশ এলাকায় বাড়ি ফিরছিলেন চুয়েট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর এক শিক্ষার্থী। এই অটোরিকশা যাত্রীর আসেন বাসা ছিলেন চালকের সহযোগী ২০ বছর বয়সী এক তরুণ। এমতাবস্থায় চালক আর কোন যাত্রী না নিয়ে ছুটে চলেন কুয়াইশের দিকে অটোরিক্সাটি পাহাড়তলী বাজার অতিক্রম করার পর যাত্রীর আসনে থাকা তরুণ মো. ইয়াসিন ঐ স্কুল ছাত্রীকে শারীরিকভাবে নানা উপায়ে যৌন হেনেস্তা চেষ্টা করেন। অটোরিক্সাটি পাহাড়তলীর পিংক সিটি এলাকায় পৌঁছালে যৌন হেনেস্তা থেকে বাঁচতে নিরুপায় হয়ে স্কুল ছাত্রী লাফ দেয়। এতে ঐ ছাত্রী আহত হয়। স্থানীয়রা তাড়া করে ঐ দুই বখাটেকে আটক করে গণপিটুনি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন। এই দুই বখাটেকে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের স্বীকারোক্তি প্রেক্ষিতে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই বখাটেকে আটক করে। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করে। এই ঘটনার অভিভাবক ও স্কুল শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited