শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৮:৩০ পিএম, ২০২৫-০৬-২৬
খাগড়াছড়ি পার্বত্য জেলা মাটিরাঙ্গা উপজেলা সীমান্তবর্তী হতে আবারও পুশ-ইনের ঘটনা ঘটেছে। খাগড়াছড়ি জেলা ভারতীয় সীমান্ত থেকে আবারও ৮জনকে পুশ-ইন করল বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি) তত্ত্বাবধানে তাদের বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ভারতের পুশ-ইন দেড়শ' ছাড়ালো।
বৃহস্পতিবার(২৬শে জুন) ভোরে জেলার মাটিরাঙ্গা উপজেলা সীমান্তবর্তী শান্তিপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৮জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)। খাগড়াছড়িতে বৃহস্পতিবার আবারো ‘পুশইনের’ ঘটনা ঘটেছে।
জেলার মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)।ভোরে উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয় বলে জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: মনজুর আলম।
তিনি বলেন, গভীর রাতে ৯জন ব্যক্তিকে পুশইন করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তবে কীভাবে তাদের পুশইন করেছে সেই বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
পুশইন হওয়ারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন। বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) তত্ত্বাবধানে তাদের বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১শ ৫৪জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে বিএসএফ।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এ.বি.এম ইফতেখাারুল ইসলাম খন্দকার এ বিষয়ে সাংবাদিকদের জানান, গভীর রাতে ৮জন ব্যক্তিকে পুশ-ইন করা হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তবে কীভাবে তাদের পুশ-ইন করেছে সেই বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতো। পুশ-ইন হওয়াদের বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে সিন্ধান্ত নেওয়া হবে। তারা বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) তত্ত্বাবধানে রয়েছেন।
উল্লেখ্য চলতি বছরের ৭ই মে প্রথমবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশিদের পুশ-ইন করা শুরু করে ভারতীয় বিএসএফ। তারপর থেকে এখন পর্যন্ত এসব সীমান্ত দিয়ে ১৫৪জনকে পুশইন করেছে বিএসএফ।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited