শিরোনাম
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:: | ০৮:৩৬ পিএম, ২০২২-০৬-২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে রামগড়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার(২১জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারি,এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় পৌর মেয়র রফিকুল আলম কামাল, রামগড় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান, পাতাছড়া ইউপির চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, রামগড় ইউপির চেয়ারম্যান শাহআলম মজুমদার,রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন নিজাম উদ্দিন লাভলু ও স্থানীয় সকল সাংবাদিকবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে রামগড় তথ্য অফিসের মাধ্যমে আলোকচিত্রী প্রদর্শিত করেন সহকারী তথ্য অফিসার বেলায়েত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, রামগড় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরিক কর্মকর্তাগণও সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালায় ২০৪১ সাল রূপকল্প বাস্তবায়নে সরকারের ১০ টি উদ্যোগের বাস্তবিক ব্যাখা তুলে ধরেন বক্তরা। দুপুরে মধ্যান্হ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited