চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

আলীকদম ও লামায় কঠোর নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ: কেন্দ্র পরিদর্শনে জোন কমান্ডার

আমাদের ডেস্ক :    |    ০৫:২১ পিএম, ২০২৬-০২-১২

আলীকদম ও লামায় কঠোর নিরাপত্তায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ: কেন্দ্র পরিদর্শনে জোন কমান্ডার

এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বান্দরবান জেলার আলীকদম ও লামা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে কঠোর ও সুপরিকল্পিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং যেকোনো নাশকতা বা সহিংসতা প্রতিরোধে পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ টহল, প্রবেশ ও নির্গমনপথে নজরদারি, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখা হয়।
সকাল থেকে স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি পরিচালিত হয়। এদিন জোন কমান্ডার লে. কর্নেল আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি আলীকদম ও লামার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মোঃ আবুল হাসান পলাশ, পিএসসি, জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার, উপজেলা নির্বাচন অফিসার শাহরিয়ার আহমেদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
জোন কমান্ডার ভোটগ্রহণ কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় এবং কেন্দ্রগুলোর সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
আলীকদম ও লামার মোট ৬২টি কেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসারের সমন্বিত মোতায়েনে কার্যকর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। টহল দল ও রিজার্ভ ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
জোন কমান্ডার বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় জনগণ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। নির্বাচনকালীন যেকোনো সহিংসতা বা গুজব কঠোরভাবে মোকাবিলা করা হবে। ভোটগ্রহণ-পরবর্তী সময়, ব্যালট পরিবহন ও ফলাফল ঘোষণা পর্যন্ত নিরাপত্তা বলয় বহাল থাকবে।
স্থানীয় ভোটাররা নিরাপদ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। জনগণের আস্থা ও নিরাপত্তাবোধ জোরদার হয়েছে বলে প্রতীয়মান হয়। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখবে।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর