শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৪:৫৬ পিএম, ২০২৫-১১-১০
চট্টগ্রামে ছিনতাই মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। রোববার দিনগত রাত সাড়ে ১২টায় এবং সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর কোতোয়ালি ও চান্দগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া সাজাপ্রাপ্ত আসামিরা হলেন চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন মিয়াখান নগর ডাইল বাড়ি এলাকার মহসিন খানের ছেলে মো. মানিক খান ওরফে মানিক্যা এবং একই এলাকার বিসমিল্লাহ কলোনির মো. সিরাজের ছেলে মাইক্রোবাসচালক মো. ইউনুছ। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়া থানার ২০১০ সালের একটি ছিনতাই মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত দুই আসামিকে কোতোয়ালি ও চান্দগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানামূলে তাদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited