শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:০২ পিএম, ২০২১-০৬-১৮
চট্টগ্রাম নগরের খুলশী থানার আখতারুজ্জামান ফ্লাইওভারে জিইসি অংশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তামিম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) রাত ১০টার দিকে ইউনেস্কো সিটি সেন্টারের সামনে অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম হাটহাজারী উপজেলার ধলাই ইউনিয়নের কাজিরহাট এলাকার শাহ আলমের ছেলে।
নিহতের ভগ্নিপতি শহিদুল ইসলাম বলেন, তামিম হামজারবাগের বাসায় যাচ্ছিল। ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে তামিম গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তামিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited