শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৯:২৪ পিএম, ২০২১-০৮-১২
১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস, এবারে দিবসটির প্রতিপাদ্য হল ‘খাদ্য ব্যবস্থার রূপান্তর: মানুষের জন্য যুব উদ্ভাবন’। প্রতি বছরের ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে থাকে। ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক যুব দিবস পালনের প্রস্তাবটি অনুমোদিত হয়েছিল। দিনটি প্রথম পালিত হয় ২০০০ সালে। তাঁরই ধারাবাহিকতায় ১২ আগস্ট বৃহস্পতিবার সকালে মীরসরাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস-২০২১ উদযাপন উপলক্ষে অনলাইন প্লার্টফর্ম Zoom এর মাধ্যমে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী আব্দুল আলীমের সভাপতিত্বে ও শান্তিনীড়ের সভাপতি আশরাফ উদ্দিন সোহেলের সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিনহাজুর রহমান। প্রধান অতিথি উনাঁর বক্তব্যে বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে মীরসরাইয়ের যুব সংগঠনসমূহের কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামী দিনের যোগ্য হিসেবে নিজেদের গড়ে তুলার আহবান জানান। আলোচনা সভা শেষে শান্তিনীড়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে গাছের চারা রোপন করা হয়। দিবসটি উপলক্ষে ভার্চুয়াল সভায় আরো বক্তব্য প্রদান করেন শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠন, প্রজন্ম মীরসরাই, অদম্য যুব সংঘ, হিতকরী, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘ, উপকূল, ঝংকার, সৃজন যুব সংঘ, নির্বাণ যুব সংঘ, উদ্দীপন ক্লাব, লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাই, সমাজবন্ধু সংগঠন, মানবতার তরী, উত্তরণ, লিও ক্লাব অব হিল ভিউ, তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited