শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:০৩ পিএম, ২০২৬-০৭-২২
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর মুরাদাবাদ এলাকায় অস্ত্র মামলার আসামি বাচা মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমি দখল এবং সাধারণ মানুষের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দাখিল করলে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর মুরাদাবাদ এলাকার বাসিন্দা বাচা মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন।
স্থানীয়দের অভিযোগ, তিনি ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসার মাধ্যমে কিশোর ও যুবসমাজকে বিপথগামী করছেন। পাশাপাশি ভূমি দখল, অন্যের জমিতে জোরপূর্বক হস্তক্ষেপ, বসতবাড়ি নির্মাণে বাধা প্রদান এবং চাঁদা দাবির মতো কর্মকাণ্ডেও জড়িত বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে একটি লিখিত আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে জননিরাপত্তা বিভাগের আইন-২ শাখা থেকে ২০২৪ সালের ৩ জুলাই জারি করা এক পত্রে অভিযোগটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গৃহীত কার্যক্রমের প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই পত্রে উল্লেখ করা হয়, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সে বিষয়ে গৃহীত কার্যক্রম জননিরাপত্তা বিভাগকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাচা মিয়ার বিরুদ্ধে অতীতেও অস্ত্র আইনে মামলা হয়েছিল। আদালতে দাখিল করা মামলার নথি অনুযায়ী, র্যাব-৭, পতেঙ্গা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায়।
অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং তার দেখানো মতে বাড়ির একটি স্থান থেকে একটি এলজি বন্দুক ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
মামলার তদন্ত প্রতিবেদনে বাচা মিয়াকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করা হয়েছিল এবং তার বিরুদ্ধে অভিযোগের সমর্থনে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলেও নথিতে উল্লেখ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অস্ত্র মামলায় কারাভোগের পর মুক্ত হয়ে বাচা মিয়া পুনরায় এলাকায় প্রভাব বিস্তার শুরু করেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি নিজের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, তার বিরুদ্ধে মুখ খুলতে অনেকেই ভয় পান। কারণ প্রতিবাদ করলেই শারীরিক হামলা, ভয়ভীতি প্রদর্শন ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কা থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে এক ধরনের আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগলেও ভয়ে প্রকাশ্যে কেউ অভিযোগ করতে সাহস পান না।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited