শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ১২:৪৭ পিএম, ২০২২-০৬-০৯
“ভিটামিন-এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই শ্লোগানকে সামনে রেখে ০৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২২ উপলক্ষে খাগড়াছড়ি সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বুধবার (৮ জুন ২২) সকাল ১১ টায় খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ির জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের'র সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া,ডেপুটি সিভিল সার্জন মিঠুন চাকমা,
জেলা প্রশাসকের প্রতিনিধি,অতিরিক্ত জেলাপ্রশাসক রাজস্ব কাজী মোহাম্মদ আমিন উল্লাহ,পুলিশ সুপারের প্রতিদিন, পুলিশ পরিদর্শক তদন্ত, আবুল হাসান, জেলা স্বাস্থ্য বিভাগের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা প্রমুখ।
সংবাদ সম্মেলন জানানো হয়, আগামী ১২ জুন সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে, যা ১৫ জুন পর্যন্ত ইপিআই কেন্দ্র সমূহে সকাল ০৮টা থেকে থেকে বিকাল ৪টা পর্যন্ত, ৪ দিন ব্যাপী চলমান থাকবে।
এই রাউন্ডে খাগড়াছড়ি জেলায় ৬ মাস থেকে ১২ মাস বয়সী ১৫,৪০৩ জন শিশুকে একটি করে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী ৯১,৪০৩ জন শিশুকে একটি করে লাল রঙের, মোট:১০৬৪৮২ জন শিশুকে ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানো হবে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা ও স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
ঢাকা অফিস : : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সদস্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরফের স্তূপের ওপর বিশাল এক সামুদ্রিক মাছ। পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি ...বিস্তারিত
ঢাকা অফিস : : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি ...বিস্তারিত
ঢাকা অফিস : : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited