শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:২৩ পিএম, ২০২২-০৩-১২
বিসিবিতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে সাকিব আল হাসান জানালেন, তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন।এর আগে সাকিবের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে তার সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন পাপন।
আলোচনায় তাদের সঙ্গে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।বৈঠক শেষে সাংবাদিকদের সাকিব নিজেই জানান তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। যদিও এর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিশ্রামের কথা বলে গত ৬ মার্চ বিজ্ঞাপনের কাজে দুবাই গিয়েছিলেন সাকিব। বিমানে ওঠার আগে সাংবাদিকদের বলেছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরে তিনি যাবেন না। তার এই বক্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক। এরপর বিসিবি তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেয়।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে দেশে ফেরেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। এদিকে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলের সদস্যরা ইতোমধ্যে দেশ ছেড়েছেন।
এদিকে সাকিবের পর পাপন নিজেও সাকিবের দ.আফ্রিকায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামীকাল (রোববার, ১৩ মার্চ) সাকিব দ.আফ্রিকার উদ্দেশে রওয়ানা দেবে।
পাপন বলেন, ‘সাকিব মানসিকভাবে কিছুটা অবসাদগ্রস্ত, তবে সে দেশে ফিরে আমাকে জানিয়েছে দক্ষিণ আফ্রিকায় যাবে। ওখানে গিয়ে দুই ফরম্যাটেই সে খেলবে। ’দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited