চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন, নিরীহদের হয়রানি করবেন না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৭:৪৪ পিএম, ২০২৬-০২-০৫

সন্ত্রাসীদের গ্রেপ্তার করুন, নিরীহদের হয়রানি করবেন না: সরওয়ার আলমগীর

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনিত প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, দেশজুড়ে ধানের শীষের গণজোয়ার দেখে একটি গোষ্ঠীর মাথা খারাপ হয়ে গেছে। তারা আবোল তাবোল বকছে। ১২ তারিখ তাদের মাথা পুরোটাই নষ্ট হয়ে যাবে। জনগণের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। তিনি বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণহাট কলেজ মাঠে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন। তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, ফটিকছড়িতে সন্ত্রাসী অস্ত্রধারীদের গ্রেপ্তার করুন, আমাদের কোনও আপত্তি নাই। কিন্ত সাধারণ নিরীহ মানুষকে হয়রানি করবেন না। অনেক সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরছে। তাদের  আইনের আওতায় আনুন।  একটি গুপ্ত দল নানামুখি ষড়যন্ত্র করছে। গুপ্তদের চিনে রাখুন। গুপ্তরা দেশবিরোধী। তিনি আরও বলেন, ফটিকছড়িতে ১৮টি চা-বাগান এবং চারটি রাবার বাগান রয়েছে। মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের তুলনায় এই উপজেলায় চার গুণ বেশি অনাবাদি জমি আছে। চট্টগ্রাম বন্দরের কাছাকাছি হওয়ায় এখানে কোনো মাটি ভরাট ছাড়াই শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করা সম্ভব। ফটিকছড়ি অত্যন্ত সম্ভাবনাময় এলাকা হলেও শিল্প-কারখানা না থাকায় যুবকদের জন্য কর্মসংস্থান সীমিত। শিল্প-কারখানা স্থাপন, আইটি প্রতিষ্ঠান এবং নারীদের শিক্ষার সুব্যবস্থা তৈরি করলে এলাকার অর্থনীতি ও মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। তিনি বলেন, বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তখনই দেশ উন্নয়ন ও অগ্রগতির ধারায় এগিয়ে গেছে। তাই জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।  বিজিএমইএ’র সাবেক সহ সভাপতি শিল্পপতি রাকিবুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছালাউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার চৌধুরী, ড্যাব নেতা ডা. খুরশিদ জামিল চৌধুরী প্রমুখ।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর