শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৮ পিএম, ২০২৬-০১-১৯
চট্টগ্রাম-৬ রাউজান আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। সোমবার (১৯ জানুয়ারি) তিনি দলের নির্বাচনী প্রতীক বরাদ্দসংক্রান্ত চিঠি গ্রহণ করেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের ওই চিঠি দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত সহকারী খোরশেদ আলম এবং বিএনপির স্থানীয় সিনিয়র নেতারা। এর আগে একই আসনে প্রথমে গিয়াস কাদেরকে দলীয় মনোনয়ন দেওয়া হলেও পরবর্তীতে গোলাম আকবর খোন্দকারকেও মনোনয়ন দেওয়ায় দুজনই মনোনয়নপত্র দাখিল করেন। এতে দলীয় নেতাকর্মী ও রাউজানবাসীর মধ্যে বিভ্রান্তি ও উৎকণ্ঠা তৈরি হয়। শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষ প্রতীক পেয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী—এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited