শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৬:২২ পিএম, ২০২৫-০৯-২৩
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১২১ বছরের প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেউল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষার্থীরা বিক্ষোভে নেমেছেন। নিজেদের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
২৩ সেপ্টেম্বর (সোমবার) সকালে মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। পরে তারা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে অবস্থান, মিছিল ও সমাবেশের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এর আগে শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট স্মারকলিপি জমা দেন।
শিক্ষার্থীরা জানান, আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শভিত্তিক এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে তারা ১৩ দফা দাবি উত্থাপন করেছেন। শিক্ষার্থীদের হুঁশিয়ারি—২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে তারা সড়ক অবরোধসহ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
এ বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা হুমায়ুন কবির মজুমদার বলেন শিক্ষার্থীদের সঙ্গে আমরা আলোচনা করেছি। কিছু দাবি ইতোমধ্যেই মেনে নেওয়া হয়েছে, আর কিছু দাবি মাদ্রাসা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। আশা করি শিক্ষার্থীরা দায়িত্বশীল আচরণ করবে এবং শিগগির ক্লাসে ফিরে আসবে।
অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন শিক্ষার্থীরা আমার কাছে এসেছে। এ বিষয়ে আমি শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তাদের দাবির অনেকগুলোই বাস্তবায়নযোগ্য। আমি শিক্ষকদের দ্রুত এসব দাবি মেনে নিতে পরামর্শ দিয়েছি।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited