শিরোনাম
ঢাকা অফিস : | ১১:৫৮ এএম, ২০২১-০৩-০৩
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রথম ধাপে করোনার টিকা বিতরণের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় আছে বাংলাদেশের নাম। সেখানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকার এক কোটি ৯ লাখ আট হাজার ডোজ বরাদ্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। ডব্লিউএইচও’র কোভ্যাক্স সরবরাহ উদ্যোগের আওতায় স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে টিকা সরবরাহের দায়িত্ব পেয়েছে ইউনিসেফ।
কোভ্যাক্সের লক্ষ্য মূলত ধনী-গরিব দেশ নির্বিশেষে সবার মধ্যে করোনা টিকার ন্যায্য বিতরণ নিশ্চিত করা। এই পরিকল্পনার আওতায় ২০২১ সালের মধ্যেই বিশ্বে ২০০ কোটি ডোজ নিরাপদ ও কার্যকর করোনার টিকা সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি কোভ্যাক্স থেকে প্রথম টিকা পেয়েছে পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনা টিকার ৬ লাখ ডোজ ওইদিন একটি ফ্লাইট ঘানার রাজধানী আক্রায় পৌঁছায়।
ঘোষিত তালিকায় বাংলাদেশসহ আরও ১৩৮টি রাষ্ট্র আছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ও ভুটান ছাড়া সব দেশের নামই সেখানে উপস্থিত আছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited