শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:২৩ পিএম, ২০২২-০৪-০৭
ঘরের মাঠে শক্তিশালী বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিলো স্প্যানিশ দল ভিয়ারিয়াল। এল মাদ্রিগালে আক্রমণ বেশি করেছিল আগের ম্যাচে গোলের বন্যা বইয়ে দেওয়া বায়ার্ন। অপরদিকে পুরো ম্যাচে মাত্র ১টা বল গোলমুখে রাখতে পারে ভিয়ারিয়াল। তাতেই জুলিয়ান নাগেলসম্যানের দলের বিপক্ষে জয় নিয়ে দর্শকদের আনন্দে ভাসায় ভিয়ারিয়াল।
কোয়ার্টার ফাইনালে দুই দলের প্রথম লেগের ম্যাচে বায়ার্নের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে জয় পায় ভিয়ারিয়াল। এই প্রতিযোগিতায় বায়ার্নের বিপক্ষে ভিয়ারিয়ালের এটিই প্রথম জয়। এর আগে দুইবারের দেখায় প্রতিবারই হার নিয়ে মাঠ ছেড়েছিল ভিয়ারিয়াল। এদিকে চলতি মৌসুমে এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
ম্যাচের একমাত্র গোলটি আসে ৮ম মিনিটের মাথায়। জিওভান্নি লো সেলসোর পাস থেকে দানিয়েল পারেহোর শটে কেবল পা ছুঁয়ে দিয়েই দলকে আনন্দে ভাসান আরনাত দানজুমা। এরপর ম্যাচে বায়ার্ন ২২টি আক্রমণ করলেও খেলায় সমতা ফেরাতে পারেনি।
২০০৬ সালের এপ্রিলের পর চ্যাম্পিয়নস লিগের নকআউট ম্যাচে ঘরের মাঠে জয় দেখলো ভিয়ারিয়াল। সর্বশেষ ইন্টার মিলানের বিপক্ষে জয় দেখেছিল দলটি। সেটিও ছিল ১-০ ব্যবধানের।
সর্বশেষ পাঁচ বার নকআউট স্টেজের প্রথম লেগে হারার পর চারবারই বাদ পড়েছে বায়ার্ন মিউনিখ। এরমধ্যে তিনবারই স্প্যানিশ লা লিগার দল বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এবারও স্প্যানিশ দলের বিপক্ষে নকআউট স্টেজের প্রথম লেগ হার দিয়ে শুরু করল বায়ার্ন।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited