শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৫:৩৬ পিএম, ২০২৫-১২-২২
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কুতুরিয়া পাড়া সিনেমা হলের সামনে বান্দরবান সড়কের পাশে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। পুলিশ জানায়, সোমবার (২২ ডিসেম্বর) সকালে স্থানীয়রা সড়কের পাশে হাঁটতে গিয়ে মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য থুইচিংমং মারমা জানান, ওই বৃদ্ধকে গত ৩–৪ দিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। স্থানীয় ও পথচারীরা জানান, বৃদ্ধটি মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার ডান পায়ে পচন ধরায় দেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং দীর্ঘদিন চিকিৎসা না পাওয়ায় সংক্রমণ বেড়ে গিয়ে মৃত্যু হতে পারে বলে তারা মনে করছেন। বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মো. মাহফুজ বলেন, ‘উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশপাশের এলাকায় খোঁজখবর নিয়েছি। তবে এখন পর্যন্ত ব্যক্তির কোনো পরিবার বা স্বজনের সন্ধান পাওয়া যায়নি। মরদেহের শরীর তল্লাশি করেও কোনো পরিচয় বা প্রমাণপত্র পাওয়া যায়নি।’ তিনি আরও বলেন, ‘স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের সঙ্গে সমন্বয় করে এবং এলাকাবাসীর উপস্থিতিতে মুসলিম রীতি অনুযায়ী মরদেহটি পুলিশ ফাঁড়ির পাশে দাফন করার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited