চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩৫ পিএম, ২০২৬-০৯-১৬

শাশুড়িকে হত্যাচেষ্টার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার

ফটিকছড়িতে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে পুত্রবধূ আকলিমা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গত ১৫ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টুনার গাজির বাড়িতে এ ঘটনা ঘটে।

হামলায় শাহেদা বেগম (৫৩) গুরুতর আহত হন। তার মাথায় একাধিক কাটা ও রক্তাক্ত জখম হয়েছে।

পরে তাকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রবাসী মঈন উদ্দিন ফয়সাল গত ১৯ জুন আকলিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর আকলিমা তার শাশুড়ি শাহেদা বেগমের সঙ্গে একই বাড়িতে বসবাস করছিলেন।

১৪ সেপ্টেম্বর রাতে খাবার শেষে তারা একই ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন রাত আনুমানিক ১টার দিকে ঘুমন্ত শাহেদা বেগমের ওপর আকলিমা ধারালো ছুরি নিয়ে হামলা করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় শাহেদা বেগমের মেয়ে ফারজানা আকতার পপি বাদী হয়ে তার ভাইয়ের স্ত্রী আকলিমা আক্তারকে আসামি করে ফটিকছড়ি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

এজাহারে আরও বলা হয়, আকলিমা ছুরি দিয়ে শাহেদা বেগমের মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে তার মাথার বিভিন্ন স্থানে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়। একপর্যায়ে আত্মরক্ষার জন্য শাহেদা বেগম পুত্রবধূর হাতে কামড় দেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

শাহেদা বেগমের মেয়ে ফারজানা আকতার পপি ও পরিবারের কয়েকজন স্বজনের দাবি, পরকীয়ার জেরেই এ ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, অন্য কারও সঙ্গে সম্পর্কের বিষয়কে কেন্দ্র করে পারিবারিক বিরোধ থেকে পুত্রবধূ এ হামলা চালিয়ে থাকতে পারেন। 

তবে অভিযুক্ত আকলিমার বাবা জানান, তার মেয়ের সঙ্গে কারও পরকীয়া সম্পর্কও নেই। 

ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার (এসআই) সুমন দাস বলেন, এ ঘটনায় হত্যাচেষ্টা মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে অন্য কেউ জড়িত কি-না, তদন্তের মাধ্যমে তা খতিয়ে দেখা হচ্ছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে জরিমানা

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম ...বিস্তারিত


কমোডিটি এক্সচেঞ্জ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আমিরুল হক

কমোডিটি এক্সচেঞ্জ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আমিরুল হক

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চিটাগাং ...বিস্তারিত


হাম আক্রান্ত শিশুদের ৪৬ শতাংশের বয়স ৯ মাসের কম

হাম আক্রান্ত শিশুদের ৪৬ শতাংশের বয়স ৯ মাসের কম

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে আক্রান্ত শিশুদের গুরুতর অসুস্থতা ও জটিলতার পেছনে অপ...বিস্তারিত


জেলা পরিষদ প্রশাসক শামীমকে দৈনিক  ‘আমাদের চট্টগ্রাম’-এর সম্মাননা

জেলা পরিষদ প্রশাসক শামীমকে দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর সম্মাননা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্...বিস্তারিত


চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৭৯

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৭৯

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্য...বিস্তারিত


‘ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার বিকল্প নেই’

‘ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার বিকল্প নেই’

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর