চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইরাকের পার্লামেন্টে বিক্ষোভকারীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৫:২৫ পিএম, ২০২২-০৭-২৮

ইরাকের পার্লামেন্টে বিক্ষোভকারীদের হামলা

ইরাকের পার্লামেন্টে হামলা চালিয়েছেন শত শত বিক্ষোভকারী। হামলাকারীদের অধিকাংশই ইরাকি শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুসারী।বুধবার দেশটির রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত ওই পার্লামেন্ট ভবনে হামলার এ ঘটনা ঘটে। খবর আলজাজিরা।

প্রধানমন্ত্রীর পদে ইরান-সমর্থিত দলগুলোর মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় বাগদাদে পার্লামেন্ট ভবনে হামলার এ ঘটনা ঘটে। 

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদের সময় পার্লামেন্ট ভবনে হামলা চালানো শত শত বিক্ষোভকারীর অধিকাংশই ইরাকি শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুসারী। পার্লামেন্ট ভবনটি বাগদাদের সুরক্ষিত এলাকা বলে পরিচিত গ্রিন জোনে অবস্থিত।

আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, বুধবার বিক্ষোভকারীরা যখন সরকারি ভবন ও কূটনৈতিক মিশনের আবাসস্থল রাজধানীর উচ্চ নিরাপত্তাবলয় হিসেবে পরিচিত গ্রিন জোনে প্রবেশ করে, তখন পার্লামেন্টে কোনো আইনপ্রণেতা উপস্থিত ছিল না। এ সময় শুধু নিরাপত্তা বাহিনী ভবনের ভেতরে থাকলেও তারা বিক্ষোভকারীদের তুলনামূলক স্বাচ্ছন্দ্যেই সেখানে প্রবেশ করতে দেন।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রধানমন্ত্রীর পদে ইরান-সমর্থিত দলগুলোর মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শিয়া আল-সুদানি। তিনি ইরাকের সাবেক একজন মন্ত্রী এবং সাবেক প্রাদেশিক গভর্নর। তবে বিক্ষোভকারীরা মোহাম্মদ শিয়া আল-সুদানির এই প্রার্থিতার বিরোধিতা করছেন।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর