শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫০ পিএম, ২০২৬-০২-১৪
চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, এই বিজয় ব্যক্তিগত নয়, এটি জনগণের বিজয়। জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে। বাবার আদর্শ, সততা ও দেশপ্রেমই আমার রাজনৈতিক পথচলার মূল প্রেরণা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাউজানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল নোমানের কবর জেয়ারতের পর তিনি এ মন্তব্য করেন। কবর জেয়ারতের পর নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করেছেন সাঈদ আল নোমান। তিনি বলেন, জনগণের দেওয়া এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা নিশ্চিত করাই তার প্রধান অগ্রাধিকার থাকবে। কবর জেয়ারতের সময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে বিএনপির সাঈদ আল নোমান পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৭৪ ভোট। প্রতিদ্বন্দ্বী জামায়াতের শামসুজ্জামান হেলালী পেয়েছেন ৭৪ হাজার ৪০৭ ভোট। সাঈদ আল নোমান বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের ছেলে।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited