শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৩:৪২ পিএম, ২০২৫-০৫-২৯
আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম পিআইডির উদ্যোগে 'তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে বান্দরবান জেলার, লামা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঞ্চলিক তথ্য অফিস,চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মোঃ সাঈদ হাসান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন । অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম পিআইডির সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপপ্রধান তথ্য অফিসার বলেন, বর্তমানে তরুণরা অনেক বৈশ্বিক আন্দোলনের অগ্রভাগে রয়েছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে এবং গণতান্ত্রিক সংস্কারের আহ্বান জানাচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও আমরা তেমন কিছু দেখেছি। তরুণরা একটি বড় রাজনৈতিক উত্তরণের কেন্দ্র হিসেবে কাজ করেছে।
গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার জন্য এবং ভবিষ্যৎ উন্নয়ন যাতে সমতা, বৈষম্যহীন এবং সামাজিক ন্যায়বিচার দ্বারা পরিচালিত হয় তা নিশ্চিত করার জন্য তরুণদের সম্পৃক্ততা অপরিহার্য।
প্রধান অতিথি আরও বলেন গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যম সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারি নীতিমালা ও কার্যক্রম কীভাবে এবং কী পরিমাণে বাস্তবায়িত হচ্ছে গণমাধ্যমের মাধ্যমে সাধারণ জনগণ তা জানতে পারে। গণতন্ত্র ও সুশাসন একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যম ছাড়া কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা যেমন সম্ভব নয়, তেমনি গণতন্ত্র শক্তিশালী করতে সুশাসন নিশ্চিত করাও জরুরি। জনগণ ক্ষতিগ্রস্থ হয় এমন সিদ্ধান্তকে গণমাধ্যমের সমালোচনায় প্রতিহত করা সম্ভব। তিনি গণমাধ্যমকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।এছাড়াও তিনি তথ্য অধিকার আইন ২০০৯, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশমালাসহ বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন।
সভাপতির বক্তৃতায় উপজেলায় নির্বাহী অফিসার বলেন, একটি স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসাবে কাজ করে। গণমাধ্যম সমাজের নানান অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করে, যা সুশাসনের মূল ভিত্তি। বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করে গণতন্ত্রকে শক্তিশালী করে তোলে।
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকগণ বলেন, সমাজে নানান অসঙ্গতি প্রকাশ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে গণমাধ্যমকর্মীগণ সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখছে। এছাড়াও তাঁরা বলেন, সাংবাদিকগণের কাজের নিরাপত্তা নিশ্চিতে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা জরুরি। অনিবন্ধিত পত্রিকা বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে লামা থানার অফিসার্স ইনচার্জ রেজাউল করিম মজুমদার, লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ রাশেদুল হক .লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয় দর্শী বড়ুয়া দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার মোঃ নুর মিয়া, দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার নরুল করিম আরমান, দৈনিক সাঙ্গুর স্টাফ রিপোর্টার বেলাল আহমদ, সংবাদ সারাবেলার স্টাপ রিপোর্টার মোঃ আবুল হাশেমসহ প্রমুখ। আলোচনায় অংশগ্রহণ করেন ।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited