শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:২২ পিএম, ২০২৬-১০-১৩
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেওয়া হবে না। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে রাষ্ট্রের কল্যাণে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে।সেইসাথে এসব প্রতিষ্ঠানে নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
আজ মঙ্গলবার চট্টগগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি. এর সম্পত্তি ও পাহাড়ী জমি পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী সরকারের সকল স্থাপনা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যেসব সম্পদ রয়েছে, সেগুলো কীভাবে রাষ্ট্রের কল্যাণে সর্বোত্তমভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে সরকার কাজ করছে।
মন্ত্রী এসময় উল্লেখ করেন, বিগত ১৭ বছরে আমরা দেখেছি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদগুলো একেবারেই পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। এসব সম্পদ বিক্রি করে দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে ক্রমেই শূন্যের দিকে নিয়ে যাওয়ার একটি ষড়যন্ত্র ও চক্রান্ত ছিল।
ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রায় ১০ একর জমি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত রয়েছে উল্লেখ করে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, এত বড় একটি সম্পদ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলে রাষ্ট্রের ব্যাপক ক্ষতি হয়। রাষ্ট্রের এই ক্ষতি আর হতে দেওয়া হবে না। এই জায়গায় নতুন করে কি ধরনের প্রকল্প গ্রহণ করা যায় এবং এর মাধ্যমে কিভাবে রাষ্ট্রের পাশাপাশি এলাকার জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়, তা দেখতে আজ সরেজমিন পরিদর্শন করা হয়েছে।
মন্ত্রী আরো বলেন, ঢাকায় ফিরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রের স্বার্থ, এলাকার মানুষের কর্মসংস্থান এবং ১০ একর জমির সর্বোত্তম ব্যবহার এই তিনটি বিষয় বিবেচনায় নিয়ে সবচেয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন।
এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পত্তিতে ভবিষ্যতে গঠনমূলক ও উৎপাদনশীল প্রকল্প গ্রহণের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে অবদান রাখার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এর অংশ হিসেবে আজ ইস্টার্ন কেমিক্যাল লিমিটেডের পরিত্যক্ত কারখানা পরিদর্শন করা হয়। সংশ্লিষ্ট সম্পত্তির প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে তা পর্যালোচনা ও বিশ্লেষণের পর ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে কী ধরনের প্রকল্প বাস্তবায়ন করা যেতে পারে, তা পরবর্তীতে নির্ধারণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক : মূল্য তালিকা প্রদর্শন না করা, কেনাবেচার ভাউচার সংরক্ষণে অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর প্যাকে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জে কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে এক দিনে ৭৬৩ জনকে গ্রেপ্তা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের কোতোয়ালী থানার জাল স্বাক্ষরে ব্যক্তিগত গ্যারান্টিনামা তৈরি করে ব্যাংক থেকে ঋণ নেওয়ার মামলà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : টানা দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ অবস্থায় রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (à...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আধ্যাত্মিক জগতের মহান দিশারী, বড়পীর গাউসুল আজম হযরত মহিউদ্দীন আবদà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited